সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ইউপি নির্বাচন হবে অবাধ সুস্থ ও নিরপেক্ষ : কয়রায় মতবিনিময় সভায় জেলা প্রশাসক | চ্যানেল খুলনা

ইউপি নির্বাচন হবে অবাধ সুস্থ ও নিরপেক্ষ : কয়রায় মতবিনিময় সভায় জেলা প্রশাসক

কয়রা(খুলনা) প্রতিনিধি :: খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার বলেছেন,সরকারের ভাবমুর্তি অক্ষুন্ন রাখতে আগামী ইউপি নির্বাচন হবে অবাধ সুস্থ ও নিরপেক্ষ। কেউ প্রভাব খাটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হলে তাদের কোন ছাড় দেয়া হবেনা। তিনি গত ১৩ সেপ্টেম্বর বেলা ১১ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে আগামী ২০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কয়রা উপজেলার প্রতিদ্বন্ধী প্রার্থীদের নিয়ে আইন-শৃঙ্খলা ও আচরন-বিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে ও নির্বাচন অফিসার মোঃ হযরত আলীর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ ইকবাল হোসেন , সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ মাজাহারুল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল, উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার তানভির আহমেদ, সহকারী পুলিশ সুপার ডি সার্কেল মোঃ সাইফুল ইসলাম,অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোঃ হাবিবুর রহমান ও অনাথ কুমার বিশ্বাস প্রমুখ। মতবিনিময় সভায় প্রতিদ্বন্ধী প্রার্থীরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দিলেন কেএমপি কমিশনার

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাটশ্রমিকদের কর্মসূচি স্থগিত

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ উদ্ধার

খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।