সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু | চ্যানেল খুলনা

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প উপায়ে অকটেন তৈরি করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ী নুর আলম মাসুদ মারা গেছেন। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নুর আলম মাসুদ সততা অয়েল মিলসের স্বত্বাধিকারী এবং সোনাগাজী সদর ইউনিয়নের বাসিন্দা। তিনি পৌরসভার নজরুল প্রাইমারি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

স্বজন ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে নিজ বাসায় অকটেন তৈরির পরীক্ষা করার সময় অতিরিক্ত তাপমাত্রায় একটি পাইপ বিস্ফোরিত হয়। এতে মাসুদ ও তার সহকর্মী ওমর ফারুক গুরুতর দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

চারদিন চিকিৎসাধীন থাকার পর মাসুদের মৃত্যু হয়।

নিহতের ভাই জানান, ইউটিউব দেখে নতুন পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টা করছিলেন তিনি। তাপমাত্রা নিয়ন্ত্রণে না থাকায় দুর্ঘটনাটি ঘটে।

সোনাগাজী মডেল থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

পুশ ইনের চেষ্টা ব্যর্থ, সীমান্তের শূন্যরেখা থেকে ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

আখাউড়ায় ‘অলৌকিক’ বলে আলোচিত গাছ কেটে ফেলল প্রশাসন

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।