সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আসামি ধরতে গিয়ে হামলায় ৫ পুলিশ জখম | চ্যানেল খুলনা

আসামি ধরতে গিয়ে হামলায় ৫ পুলিশ জখম

পিরোজপুরে আসামি ধরতে গিয়ে হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। ওই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের কুমারখালী এলাকায়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মো. আজাদ জানান, সম্প্রতি সিভিল সার্জন অফিসের ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) চুরির ঘটনা ঘটে। ওই চুরির মামলার আসামি মেহেদী হাসান সিকদার (২৭) ওরফে হাসান সিকদারকে গ্রেফতার করতে রোববার রাত ২টার দিকে পুলিশ কুমারখালী এলাকায় যায়। এ সময় ওই এলাকার ১০-১২ জনের সন্ত্রাসী দল পুলিশের ওপর হামলা চালায়।
তিনি জানান, হামলায় অভিযানে থাকা এসআই সৈকত হাসান সানি, এসআই মাহমুদুল হাসান, এএসআই সাইফুল ইসলাম, এএসআই খায়রুল হাসান ও পুলিশ সদস্য মারুফ হোসেনসহ পাঁচজন জখম হন। হামলায় গুরুতর আহত পুলিশের এএসআই মো. খায়রুল হাসান ও পুলিশ সদস্য মারুফ হোসেন জেলা হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- পৌরসভার ২নং ওয়ার্ডের কুমারখালী এলাকার আনোয়ার হোসেন শিকদারের ছেলে মেহেদী হাসান শিকদার ওরফে হাসান সিকদার (২৭), সাহা শিকদারের ছেলে সোহেল শিকদার (৪০), মারুফ খানের ছেলে সৌরভ (২০), আবুল বাসার শেখের ছেলে রেজাউল শেখ (২৫), সোহেল শিকদারের ছেলে শুভ (২০), আবুয়াল কাজীর ছেলে জুয়েল কাজী (২৫), পৌরসভার নরখালী এলাকার ওসমান (৩০) ও শেখপাড়ার শিবু দাসের ছেলে শাওন দাস (২২)।
এ ঘটনায় সোমবার এসআই মাহমুদুল হাসান বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ ও ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা রুজু করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চোরের

বরগুনায় আবারও ইসমাইল শাহের মাজারে অগ্নিসংযোগ

স্বপ্ন দেখি, বাংলাদেশেও মেসি-নেইমার তৈরি হবে : ডিসি ফরিদা খানম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।