সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আশ্রয়ণ প্রকল্প নিয়ে অভিযোগ, পরিদর্শন করলেন ইউএনও | চ্যানেল খুলনা

আশ্রয়ণ প্রকল্প নিয়ে অভিযোগ, পরিদর্শন করলেন ইউএনও

কুড়িগ্রামের সদর উপজেলার উচ্চগ্রাম আশ্রয়ণ প্রকল্প নিয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে একটি অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগপত্রে বলা হয়, মোটা অংকের অর্থের বিনিময়ে স্বাবলম্বী পরিবারের অনেক সদস্য প্রধানমন্ত্রীর দেয়া এই আশ্রয়ণ প্রকল্পের অনেক ঘর পেয়েছেন।

অভিযোগ পত্রে আরো উল্লেখ করা হয়, এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পরও তিনি কোন অভিযোগ নেননি। পরে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়ে-চড়ে বসে প্রশাসন।

এরই পরিপ্রেক্ষিতে সেই আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াসমিন এবং সদর উপজেলার ভূমি কর্মকর্তা এসময় প্রশাসনের কর্মকর্তারা আশ্রয়ণ প্রকল্পের বসবাসরত পরিবারগুলোর সাথে অনিয়মের অভিযোগের বিষয়ে তুলে ধরেন। তবে অভিযোগকারীদের সাথে কথা বলেননি।

অনিয়মের বিষয়ে প্রকল্পে বসবাসরত ৫১ নম্বর ঘরের লিলি বেগম বলেন,’আমার স্বামী মারার যাবার পর দেবরের বাড়িতে থাকতাম, বন্যার সময় খুব সমস্যা হতো,এখন ঘর পেয়ে আমি খুশি,ঘর পেতে আমাকে কোন টাকা পয়সা দিতে হয়নি।’

এই বাসিন্দাদের মতো আশ্রয়ণ প্রকল্পের বেশিরভাগ বাসিন্দা বলছেন একই কথা, তাদের এখানে ঘর পেতে দিতে হয়নি কোন ধরনের টাকা পয়সা । তবে যারা অভিযোগ করছেন তারা আশ্রয়ন প্রকল্পের বসবাসরত কেউ নন বলেও জানান স্থানীয়রা।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন,”আমরা আজ আন অফিসিয়ালি ঘরগুলো দেখতে ও এখানকার মানুষদের সাথে কথা বলতে এসেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। “আপনার বিরুদ্ধে অভিযোগ এমন প্রশ্নের জবাবে ইউএনও বলেন,’আমি অভিযোগের বিষয়ে কোন ধরনের চিঠি পাইনি।’

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াত আমির: রেজাউল করিম

ইসলামের নামে ‘মিথ্যাচার’ করছে জামায়াত: চরমোনাই পীর

‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’

নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না: জামায়াত প্রার্থী

‘ডাকসু বেশ্যাখানা ছিল’ বলা জামায়াত নেতাকে শিক্ষক সমিতি থেকেও বহিষ্কার

হাত পাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলার অভিযোগ, আহত ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।