সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আশুলিয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সাংবাদিক গুরুতর আহত | চ্যানেল খুলনা

আশুলিয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সাংবাদিক গুরুতর আহত

সাভারের আশুলিয়ার কুরগাঁও এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন গোলাম সাব্বির আহমেদ নামে এক সাংবাদিক। সোমবার (২০ এপ্রিল) রাতে আশুলিয়া থানার ওসি রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন। গোলাম সাব্বির আহমেদ দৈনিক সমাচারের ঢাকা জেলা প্রতিনিধি।

স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন হোসেনের সঙ্গে পূর্বের আলোচিত কিছু বিষয় জানতে মোবাইলে যোগাযোগ করেন গোলাম সাব্বির। এ সময় আলামিনের বাসার নিকটস্থ রফিকের টেক নামক স্থানে সাব্বিরকে ডেকে আনা হয়। সেখানে আলামিনসহ একই এলাকার রানা, আকাশ ও রাসেল উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্বাভাবিক কথোপকথনের একপর্যায়ে হঠাৎ সোহাগ সেখানে হাজির হন। এ সময় কোমর থেকে ছুরি বের করে গোলাম সাব্বিরের মাথায় ও হাতে কয়েকটি আঘাত করেন তিনি। এতে সাব্বির গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। এ সময় ঘটনাস্থলে উপস্থিত রানা, জাহাঙ্গীর ও সোহাগের ছোট ভাই সজিব যুক্ত হয়ে পুনরায় এলোপাতাড়ি মারধর শুরু করেন। প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের একটি দোকানে আশ্রয় নিলে সেখানেও হামলাকারীরা তাকে মারধর করেন। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় রিকশাওয়ালা ও তার মায়ের সহযোগিতায় পাশের হাবিব ক্লিনিকে সাব্বিরকে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক দ্রুত সিটি স্ক্যানের পরামর্শ দেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সাব্বির। তিনি জানান, পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে এই হামলা চালানো হয়েছে। এর আগে সোহাগের ছোট ভাই সজিব মাদ্রাসার দুই শিক্ষার্থীকে জোরপূর্বক ছিনতাইকালে পুলিশে খবর দিয়েছিলেন সাব্বির। এরপর প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল তাকে।

আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, তদন্তে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।