সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আ’লীগ সরকারের উন্নয়ন জনগণকে জানাতে হবে-সালাম মূর্শেদী এমপি | চ্যানেল খুলনা

আ’লীগ সরকারের উন্নয়ন জনগণকে জানাতে হবে-সালাম মূর্শেদী এমপি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। আ’লীগ সরকার উন্নয়নের সরকার। তাই আ’লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড সাধারন জনগনের মাঝে তুলে ধরতে হবে।
রোববার তেরখাদা এবং দিঘলিয়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। তেরখাদা উপজেলার পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। মধুপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ আনারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলামের পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনভয় গ্রুপের পরিচালক, বিশিষ্ট সমাজসেবী এমপি’র সহধর্মিনী মিসেস সারমিন সালাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, জেলা আ’লীগ নেতা বি এম সালাম, জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা স্বেচ্চাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মোহসিন, পঞ্চপল্লী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ওহিদুজ্জামান দুলু। পরে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের বাইসোরমার খেয়াঘাটে সালাম মূর্শেদী যাত্রী ছাউনী এবং সেনহাটি ইউনিয়নের পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত চতুর্থ তলা একাডেমিক ভবন উদ্বোধন শেষে সেনহাটি ইউনিয়নে হাজীগ্রাম ও দিঘলিয়া সদর উপজেলার ঈদগাহের পাশে মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার জমি নাই ঘর নাই প্রকল্পের আওতায় নির্মিত গৃহ নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন।
এসময় উপকারভোগী পরিবারগুলো আব্দুস সালাম মূর্শেদী এমপিকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন।
পরে সাংসদের নিজস্ব অর্থায়নে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি পশ্চিম পাড়া সরকারি প্রাইমারি স্কুল মাঠে পাঁচ শতাধিক অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আব্দুস সালাম মূর্শেদী আটদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি খান নজরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, , সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্যা আকরাম হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান তারেকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য এবং আওয়ামী লীগের দলীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।