সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আর কত রাজাকারের ছেলেদের হাতে এভাবে লাঞ্চিত হতে হবে | চ্যানেল খুলনা

সংবাদ সম্মেলনে মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধার আকুতি

আর কত রাজাকারের ছেলেদের হাতে এভাবে লাঞ্চিত হতে হবে

বাগেহাটের মোরেলগঞ্জের তেলিগাতী ইউনিয়নের মুক্তিযোদ্ধা সলেমান সরদার (৭৫) এলাকার প্রভাবশালী রাজাকার ছেলেদের হাতে লাঞ্চিত হয়ে বিচারের জন্য উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।
বুধবার বেলা ১১টায় মোরেলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশকরেন মুক্তিযোদ্ধা সলেমান সরদার। তিনি বলেন স্বাধীনতার ৫০ বছর পরেও এসে আর কত রাজাকারের ছেলেদের হাতে এভাবে লাঞ্চিত হতে হবে এরকম প্রশ্ন তোলেন এ মুক্তিযোদ্ধা।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল বিচার কার্জে রাজাকারের বিরুদ্ধে স্বাক্ষদানকারী তেলিগাতী গ্রামের মুক্তিযোদ্ধা সলেমান সরদার বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে তৎকালীন পাকসেনাদের সাথে সহযোগী এলাকার চিহ্নিত রাজাকার মৃত আব্দুস সত্তার খান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কর্র্তৃক ইউনিয়নে রাজাকার তালিকায় ৪৭ নং প্রাপ্ত। রাজাকারের ছেলে নান্টু খান ও তার লোকজনের হাতে মারপিটের স্বীকার হন তিনি। মুক্তিযোদ্ধাকে শারিরীক ভাবে লাঞ্চিত করলে পার্শবর্তী কচুয়া থানায় একটি মামলা করেন। এ মামলায় আসামীরা জামীনে এসে মুক্তিযোদ্ধা সলেমান সরদারকে বিভিন্ন প্রকারের ভয়ভীতি ও হুমকী প্রদান করে আসছে।
প্রভাবশালী এ রাজাকারের ছেলেদের ভয়ে মুক্তিযোদ্ধার পরিবার নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন। মুক্তিযোদ্ধা তিনি ও তার নিরাপত্তার জন্য মোড়েলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। মুক্তিযোদ্ধা সলেমান সরদার লাঞ্চিতের ঘটনাটির ন্যয় বিচারের জন্য ঊর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।