সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আর্জেন্টিনাকে হারিয়ে সেমিতে ফ্রান্স | চ্যানেল খুলনা

আর্জেন্টিনাকে হারিয়ে সেমিতে ফ্রান্স

আর্জেন্টিনাকে অলিম্পিক ফুটবল থেকে বিদায় করে সেমির টিকিট পেয়েছে ফরাসিরা।

শুক্রবার (২ আগস্ট) মাতমুট আটলান্টিকে স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারায় ফ্রান্স। ফরাসিদের হয়ে একমাত্র গোলটি করেন ইয়ান ফিলিপে মাতেতা।

ম্যাচের পঞ্চম মিনিটেই আর্জেন্টিনাকে ব্যাকফুটে ঠেলে দেয় ফ্রান্স। কর্নার থেকে মাইকেল ওলিসের ক্রস পেয়ে বক্সের সেন্টার থেকে হেড করে জাল কাঁপান ফিলিপে মাতেতা। ওই একটি গোলই ম্যাচের পার্থক্য গড়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। বাকি সময়ে আরও বেশকটি আক্রমণ করলেও কিছুতেই সমতায় ফিরতে পারেনি আলবিসেলেস্তেরা।

এরপর ম্যাচের ৮৩ মিনিটে ফ্রান্স ব্যবধান দ্বিগুণ করার আনন্দে মেতেছিল। ওলিসের বাঁ পায়ের শট লক্ষ্যভেদ হলে উল্লাসে ফেটে পড়ে পুরো গ্যালারি। কিন্তু ভিএআর গোলটি বাতিল করে দেয়। শেষমেশ ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

ড্র দিয়ে এশিয়ান গেমস শেষ বাংলাদেশের মেয়েদের

টি-টোয়েন্টিতে জ্যোতির উত্তরসূরি নাহিদা না মোস্তারি?

দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হারল বাংলাদেশ নারী ফুটবল দল

সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন বিশ্বসেরা রিবাকিনা

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ জয়

ব্যালন ডি’অরে ষষ্ঠ মেক্সিকান কুইনোনেস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।