সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আমার দেশ পত্রিকার সাংবাদিকের উপর হামলায় বিজেপিসির তীব্র নিন্দা ও প্রতিবাদ | চ্যানেল খুলনা

আমার দেশ পত্রিকার সাংবাদিকের উপর হামলায় বিজেপিসির তীব্র নিন্দা ও প্রতিবাদ

খুলনায় আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও স্টাফ রিপোর্টার কামরুল মুনিরের ওপর দুর্বৃত্তদের হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি) নেতৃবৃন্দ। বেরোতে ইউনিয়নের অর্থায়নে ও ফ্রী প্রেস আনলিমিটেড ও আর্টিকেল১৯ সহযোগিতায় গঠিত সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, প্রকাশ্যে সাংবাদিকদের হুমকি, হেনেস্তা ও মারধর কোনভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায়, আগামীতে সংগঠনটি কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।

বিবৃতিদাতারা হলেন,কৌশিক দে, সভাপতি (নিজস্ব প্রতিবেদক, দৈনিক কালের কণ্ঠ) আনিছুর রহমান কবির, সাধারণ সম্পাদক (খুলনা বিভাগীয় প্রধান, গ্লোবাল টেলিভিশন),মুহাম্মাদ নুরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি (চীফ রিপোর্টার, দৈনিক প্রবাহ),অভিজিৎ পাল, প্রতিনিধি (ইনডিপেন্ডেন্ট টিভি),রকিবুল ইসলাম মতি, সহ-সভাপতি (এসএ টিভি),শিশির রঞ্জন মল্লিক, যুগ্ম সম্পাদক (মাইটিভি),তরিকুল ইসলাম ডালিম, দপ্তর সম্পাদক (বাংলা টিভি),মোঃ সিয়াম, প্রচার সম্পাদক (দৈনিক প্রবাহ),আবু হেনা মোস্তফা জামাল পপলু, নির্বাহী সদস্য (বিশেষ প্রতিনিধি, মাছরাঙা টিভি),মোঃ হাবিবুর রহমান,মেহেদী মাসুদ খান (বার্তা সম্পাদক, দৈনিক প্রবাহ),মোঃ মামুন হাচান (দৈনিক বাংলার দূত)

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ফুলতলায় আলি আসগার লবি’র সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

হিট প্রকল্পে প্রতিটি ব্যয়ের অনুমোদন ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : উপাচার্য

আইডিইবি খুলনা জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।