সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আমরা সন্তুষ্ট না: জয়নুল আবেদীন | চ্যানেল খুলনা

আমরা সন্তুষ্ট না: জয়নুল আবেদীন

চ্যানেল খুলনা ডেস্কঃজিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিতে আদালতের আদেশে অসন্তুষ্ট বিএনপিপন্থী আইনজীবীরা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) খালেদা জিয়ার জামিন প্রশ্নে আদালতের আদেশের পর অসন্তুষ্টি প্রকাশ করে হট্টগোল করেন বিএনপিপন্থী আইনজীবীরা। আপিল বিভাগের এজলাজে অবস্থান নেয়া খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আইনজীবীরা আদালতের আদেশে সন্তুষ্ট না। এজন্য তারা আদালতে অবস্থান করছেন। আমরা সিনিয়ররা বললেও জুনিয়র আইনজীবীরা শুনছেন না।তিনি বলেন, যতক্ষণ আইনজীবীরা আছেন, ততক্ষণ থাকব। বারবার শুনানি এগিয়ে আনার আর্জি জানালেও আদালত তা আমলে নেননি। বরং অ্যাটর্নি জেনারেলের কথা শুনেছেন। এর আগে আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আপিল বিভাগ খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট দাখিলের জন্য এবং পরবর্তী শুনানির জন্য আগামী ১২ ডিসেম্বর দিন ধার্য করেন। এসময় বিএনপিপন্থী আইনজীবীরা এ আদেশ মানি না বলে উচ্চস্বরে কথা বলতে থাকেন।

এক পর্যায়ে বিচারপতিরা কোনো লিখিত আদেশ না দিয়ে এজলাস কক্ষ ত্যাগ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

এনসিপির নেতা-নেত্রীর বিরুদ্ধে তরুণীর শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ দাবি করা জামায়াত এমপির বাবা বেঁচে আছেন

প্রবাসী প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অবস্থান

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, ছাত্রদল নেতা বহিষ্কার

১০ বছরের শিশু সাত মাসের অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।