সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আব্দুল করিম-সবুরন্নেছা বেগম ফাউন্ডেশন’র কমিটি গঠন | চ্যানেল খুলনা

আব্দুল করিম-সবুরন্নেছা বেগম ফাউন্ডেশন’র কমিটি গঠন

সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে সহায়তা ও সেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বিশিষ্ট শিক্ষাবিদ নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি, খুলনার ডিন প্রফেসর জালাল উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) নগরীর ৫৫৫ মুজগুন্নি আবাসিক এলাকাস্থ বাসা ‘সূর্য সিঁড়ি’তে এ সভা অনুষ্ঠিত হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ব্যক্তিবর্গ ‘আব্দুল করিম-সবুরন্নেছা বেগম ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন পরিচালনার বিষয়ে একমত হন।
সভায় সর্বসম্মতক্রমে শিক্ষাবিদ প্রফেসর জালাল উদ্দিন আহমদকে চেয়ারম্যান, গাজী আলাউদ্দিন আহমদকে নির্বাহী পরিচালক ও জি এম ফয়েজকে কোষাধ্যক্ষ করে ‘আব্দুল করিম-সবুরন্নেছা বেগম ফাউন্ডেশন’ এর কমিটি গঠন করা হয়।

এছাড়া কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে আছেন হাসিনা নাহিদ, নাহিদ পারভীন, মোহাম্মদ মিলন, ফিরোজ আহমেদ. ইশরাত জাহান মিম ও গাজী নাভিদ আহমদ।
সভায় ফাউন্ডেশনের প্রথম কার্যক্রম হিসেবে ডুমুরিয়া উপজেলার রুদাঘরা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যয়নরত ৫ জন মেধাবি ও অস্বচ্ছল শিক্ষার্থীকে (যাদের রোল ১ থেকে ১০ এর মধ্যে) ৫,০০০/-(পাঁচ হাজার টাকা) করে শিক্ষা সহায়ক বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খালিশপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খুলনায় সাসের আঞ্চলিক কার্যালয় ও ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন

খুলনায় বিডি ন্যাশনাল ট্রফি সিজন ৪ এর পুরস্কার বিতরণ

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে খুলনা মেট্রোপলিটন পুলিশ

মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, জরিমানা

জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।