সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আবারও বিএসএফের গুলি, বাংলাদেশী তরুণ নিহত | চ্যানেল খুলনা

আবারও বিএসএফের গুলি, বাংলাদেশী তরুণ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে সাকিব মিয়া নামের এক তরুণ নিহত হয়েছেন। সুজিত বর্মণ নামের এক ভারতীয় নাগরিক আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে হাসপাতাল থেকে লাশ গ্রামের বাড়িতে নিয়ে গেলে কান্নার রোল পড়ে যায়।

নিহত সাকিব মিয়া (১৮) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা পুরাতন গুচ্ছগ্রামের মোতাহার মিয়ার ছেলে। তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট সাকিব মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তের পুরাতন গুচ্ছগ্রাম সীমান্তে গত রোববার রাত সাড়ে ১১টার দিকে সাকিব মিয়াসহ কয়েকজন বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করছিলেন। এ সময় ভারতীয় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে বাংলাদেশি তরুণ সাকিব মিয়া ও ভারতীয় নাগরিক সুজিত বর্মণ (৩৫) আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

সোমবার সকালে সাকিব মিয়া মারা গেছেন। চিকিৎসাধীন রয়েছেন ভারতীয় নাগরিক সুজিত বর্মণ। দুপুরে লাশ নিহতের বাড়িতে নিয়ে এলে কান্নার রোল পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় বিজিবির সদস্যরা নিহতের বাড়িতে যান।

নিহতের বাবা মোতাহের হোসেন বলেন, বাংলাদেশের ভিতরে ছিল আমার ছেলে। বিএসএফ আমার ছেলেকে গুলি করে হত্যা করেছে। আমরা তার বিচার চাই।

স্থানীয় বাসিন্দা ইব্রাহিম খান রবিন বলেন, সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করছিলেন সাকিব। সীমানায় অবস্থান করায় ভারতীয় বিএসএফ সাকিবকে গুলি করে খুন করেছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

বিজিবির ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লে. কর্নেল মো. জিয়াউর রহমানসহ বিজিবির একাধিক কর্মকর্তার মোবাইলে ফোন করলেও তারা রিসিভ করেননি।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম বলেন, গভীর রাতে সীমান্ত দিয়ে ভারত থেকে মোটরসাইকেল আনার সময় বিএসএফের গুলিতে সাকিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অপর একজন ভারতীয় নাগরিক সুজিত বর্মণ ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।