সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আবারও নতুন সংসারে পা রাখছেন মাহিয়া মাহি! | চ্যানেল খুলনা

আবারও নতুন সংসারে পা রাখছেন মাহিয়া মাহি!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন। পাশাপাশি সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন তিনি। অভিনেত্রী জীবনের নানা মুহূর্তও তুলে ধরেন তার ভক্ত-অনুরাগীদের মাঝে। কোথাও ঘুরতে যাওয়া হোক কিংবা অনুষ্ঠান- নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তও তুলে ধরেন সামাজিক মাধ্যমে। এবার অভিনেত্রী সংসার গোছানোর মন ছুঁয়ে যাওয়া একটি পোস্ট দিলেন।

সম্প্রতি মাহিয়া মাহি সামাজিক মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন- খুব সুন্দর একটা সংসার গুছাবো ঠিক আছে। কখনো লবণ কম, কখনো বেশি, আবার কখনো ভাত গলে গিয়ে যাউ হতে হতে একদিন খুব মজার রান্না করতে শিখে যাব তোমার জন্য।

মাহিয়া মাহি আরও লিখেছেন, কফি খেতে খেতে কিংবা গাড়িতে কোনো লং জার্নিতে আমরা অন্য সব বোরিং কাপলগুলোর মতো ফেসবুক স্ক্রলিং করব না; বরং আমরা তুমুল গল্প করব, হাসব, হাসাবো- খুব সুন্দর একটা সংসার গুছাবো আমরা।

অভিনেত্রী বলেন, সিনেমার নায়ক-নায়িকাদের মতো ভালোবাসা না থাকুক, প্রচণ্ড মায়া যেন থাকে সেখানে। যে মায়াতে আমার ভেজা চোখ তোমার ভেতরটা দুমড়ে-মুচড়ে দেবে। যে মায়া আমাদের মৃত্যু অব্দি একসাথে রাখবে বলে জানান মাহিয়া মাহি।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

ওমর সানী ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লিব লিঙ্গের মতো’ মানুষ, কিন্তু ভাইকে আমি ভালোবাসি

অশালীন ইঙ্গিত দিয়ে বিতর্কে শাহরুখপুত্র আরিয়ান

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

দক্ষিণে সুপারস্টার হলেও বলিউডে উপেক্ষিত দুলকার সালমান

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

মিথিলাকে জয়ী করতে ভোট চাইলেন জয়া আহসান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।