সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আবারও ছেলের মা হলেন কারিনা | চ্যানেল খুলনা

আবারও ছেলের মা হলেন কারিনা

অপেক্ষার অবসান ঘটিয়ে পতৌদি পরিবারে হাজির আরেক সদস্য। রোববার (২১ ফেব্রুয়ারি) দ্বিতীয়বার পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী কারিনা কাপুর খান।
বড়ভাই হলেন ছোট্ট তৈমুর। চতুর্থ সন্তানের বাবা হলেন সাইফ আলী খান।
২০১৬-তে প্রথমবার মা হয়েছিলেন কারিনা কাপুর। রোববার মুম্বাইয়ের ব্রিঞ্জ ক্যান্ডি নার্সিংহোমে দ্বিতীয় সন্তানের জন্ম দেন অভিনেত্রী। খবর অনুযায়ী মা ও সন্তান দু-জনেই সুস্থ রয়েছেন। গতকালই তাকে দেখতে গিয়েছিলেন পরিবারের সদস্যারা।

গর্ভকালে একাধিক দিন বেবিবাম্প নিয়ে ফটোশুটের ছবি প্রকাশ করেছেন কারিনা।
কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই। সঠিক সময় না জানা গেলেও প্রস্তুতি শুরু হয়ে যায়। দফায় দফায় কারিনার খোঁজ খবর নিয়েছে তার পরিবার। গত বৃহস্পতিবারও করিনার মা ববিতা কাপুর, বড়বোন কারিশমা কাপুর সকলেই এসেছিলেন সাইফ-কারিনার বাড়িতে।
প্রসঙ্গত, কোনও অবস্থাতেই কাজের সঙ্গে আপোস করেননি অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা কাপুর খান বলেন, আমি সেই ১৭ বছর বয়স থেকে কাজ করে যাচ্ছি। আমি সবসময় নিজের মতো করে কাজ করতেই ভালোবাসি। যখন যেটা মনে হয়েছে করেছি। এবারও আমি অন্তঃসত্ত্বা অবস্থাতে কাজ করে গেছি। তবে সাবধানে, কারণ, আমার বাড়িতে একটা ছোট্ট শিশু আছে, সেটা মাথায় রেখে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

বিনোদন আরও সংবাদ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

হিজাব পরায় সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী অঙ্কিতা

চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত: ফারিন

‘ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম’

মৃত্যুর পর নিজের যে ছবি প্রকাশ করতে বলেছিলেন কারিনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।