সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আফগানিস্তানের সুন্দরীকেই পছন্দ সালমানের | চ্যানেল খুলনা

আফগানিস্তানের সুন্দরীকেই পছন্দ সালমানের

চ্যানেল খুলনা ডেস্কঃ নিত্য নতুন সুন্দরীদের সঙ্গে ভিড়তে জুড়ি নেই ৫০ বছর পার করা ব্যাচেলর নায়ক সালমান খানের। প্রতিনিয়তই তিনি তরুণীদের সঙ্গে কাজ করে থাকেন। নতুন নতুন সুন্দরীদের ব্রেক দেন নিজের বিপরীতে নিয়ে।

সে তালিকায় দেশের সুন্দরীদের পাশাপাশি ক্যাটরিনা-জ্যাকুলিনদের মতো অনেক বিদেশিনিও রয়েছেন। এবার সালমানের পছন্দের তালিকায় এলেন আফগানিস্তানের এক সুন্দরী। তার নাম ওয়ারিনা হোসেন।

আয়ুষ শর্মার সঙ্গে ‘লভরাত্রি’-তে স্ক্রিন শেয়ার করে আলোচনায় আসেন ওয়ারিনা। সেই ছবি বক্স অফিসে তেমন ভাল ব্যবসা করতে না পারলেও, ওয়ারিনার সৌন্দর্যে মুগ্ধ হয়েছে বলিউড।

এবার সেই বছর কুড়ির ওয়ারিনা হোসেনকে ‘দাবাং থ্রি’ ছবির আইটেম গার্ল হিসেবে দেখা যাবে। আর তাকে পছন্দ করে কাস্ট করেছেন সালমান খান নিজেই। ‘মুন্না বদনাম হুয়া’ নামের গানটি মুক্তি না পেলেও, শুটিংয়ের সময় ওয়ারিনা বেশ কিছু ছবি শেয়ার করেন ফ্লোর থেকে। সেগুলো দেখেই বেশ নড়েচড়ে বসেছে বলিউডপ্রেমীরা।

সম্প্রতি মুক্তি পায় ‘দাবাং থ্রি’র ট্রেলার। যেখানে সালমান খান, সোনাক্ষী সিনহার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সাই মঞ্জরেকর। সালমানের দাবাং দিয়ে যেমন বলিউডে পা রাখেন সোনাক্ষী সিনহা, তেমনি দাবাং থ্রি দিয়ে বলিউডে পা রাখছেন মহেশ মঞ্জরেকরের মেয়ে সাই।

সেই সঙ্গে এই সিনেমার আইটেম নম্বরে দেখা যাবে আফগানি সুন্দরি ওয়ারিনা হুসেনকে। ধারণা করা হচ্ছে শিগগিরই হয়তো সালমানের নতুন কোনো ছবিতে ওয়ারিনার দেখা মিলবে নায়িকা হিসেবে। এর আগে আইটেম গার্ল থেকে সালমানের নায়িকা হওয়ার সৌভাগ্য হয়েছে দিশা পাটানির। তার মতো সুযোগ ওয়ারিনাও পেতে যাচ্ছেন বলে বলিউডে জোর গুঞ্জন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

ইরানে হামলার ভিডিওতে নিজের গান ব্যবহারে ক্ষুব্ধ কেটি পেরি

মুক্তির আগেই ৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থার চেষ্টা, যা বললেন অভিনেত্রী

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

ককরোচদের আন্দোলনে সালমান খানের সমর্থন

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।