সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন | চ্যানেল খুলনা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নিজেই এ সিদ্ধান্তের কথা জানান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রুবেল লিখেছেন, তিনি বাংলাদেশের জার্সিতে ২৭টি টেস্ট, ১০৪টি ওয়ানডে এবং ২৮টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন। জাতীয় দল তার আবেগের জায়গা হলেও সময়ের বাস্তবতায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি ঘরোয়া ক্রিকেট চালিয়ে যেতে চান বলেও জানিয়েছেন।

প্রায় এক বছরের বেশি সময় ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে আছেন রুবেল। সবশেষ ২০২৫ সালের জানুয়ারিতে বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলেন তিনি। এর আগে ২০২৪ সালের এপ্রিলের পর আর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও দেখা যায়নি তাকে। জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ ছিল ২০২১ সালের ১ এপ্রিল নিউজিল্যান্ড সফরে।

২০০৯ সালের ১৪ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রুবেলের। একই বছরের জুন ও জুলাইয়ে টি টোয়েন্টি ও টেস্ট অভিষেকও সম্পন্ন করেন তিনি। তিন সংস্করণ মিলিয়ে ১৯৩টি উইকেট নিয়েছেন এই পেসার।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের বেশ কিছু স্মরণীয় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রুবেলের। বিশেষ করে ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে শেষ দিকে দুই উইকেট নিয়ে দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন তিনি, যা আজও ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে আছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

‘ইংল্যান্ডকে হারিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ’ : দি মারিয়া

বিদায়ের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেস

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

স্পেন সহজেই বিশ্বকাপ জিতবে, বিশ্বাস রোনালদোর

ইতিহাস গড়লো বাংলাদেশের নারী হকি দল, প্রথমবার ঘরে আন্তর্জাতিক শিরোপা

যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।