সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক অহিংস দিবস পালন মোড়েলগঞ্জে | চ্যানেল খুলনা

আন্তর্জাতিক অহিংস দিবস পালন মোড়েলগঞ্জে

মোড়েলগঞ্জে প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে “সংঘাত নয়, সম্প্রীতি” এ প্রতিপাদ্যকে নিয়ে মোড়েলগঞ্জ উপজেলা পরিষদে পিএফজি আয়োজনে ও দি হাংগার প্রজেক্ট এর সহযোগিতায় আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি আফরোজা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) রঞ্জন চন্দ্র দে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিএফজির সদস্য আজমিন নাহার, অধ্যাপক জাকির হোসেন রিয়াজ, সাখাওয়াত হোসেন রুমী, অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন, পারভিন আক্তার, মুক্তা খানম মাহমুদা, প্রেসক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক এম.পলাশ শরীফ, মোঃ মাসুদ রেজা, মোঃ রফিকুল ইসলাম, মেহেদী হাসান, নাহিদা আক্তার প্রমুখ।
সভায় আন্তর্জাতিক অহিংস দিবসের প্রেক্ষাপট ও মহাত্মাগান্ধীর ১৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চিতলমারীতে বিশ্বাস ও শেখ বংশের মধ্যে সংঘর্ষ, পরিদর্শনে অধ্যক্ষ মশিউর রহমান খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।