সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আনচেলত্তির রোবটিক ফুটবলে কি প্রাণ হারাল ব্রাজিল? | চ্যানেল খুলনা

আনচেলত্তির রোবটিক ফুটবলে কি প্রাণ হারাল ব্রাজিল?

ব্রাজিলিয়ান ফুটবলের চিরাচরিত ‘রোমান্টিকতা’ ঝেড়ে ফেলে কার্লো আনচেলত্তি যে ইউরোপীয় ঘরানার কঠোর যোগ্যতানির্ভর ফুটবল উপহার দিতে চেয়েছিলেন, তার প্রথম পরীক্ষাতেই বড়সড় ধাক্কা খেল সেলেসাওরা।

গত বৃহস্পতিবার জিলেট স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে নেইমার জুনিয়রকে স্কোয়াড থেকে ছেঁটে ফেলে এক সাহসী বার্তা দিয়েছিলেন ইতালিয়ান এই মাস্টারমাইন্ড। কিন্তু মাঠের লড়াইয়ে ফ্রান্সের কাছে বিধ্বস্ত হওয়ার পর সেই ‘নেইমার-সেন্ট্রিসমো’ বা নেইমার-কেন্দ্রিকতা ভাঙার গল্পটি এখন এক চরম বিপর্যয়ের উপাখ্যান হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বকাপের আর মাত্র কয়েক মাস বাকি, ঠিক এই মুহূর্তে নেইমারের মতো তারকাকে বাদ দেওয়া কি সঠিক সিদ্ধান্ত ছিল? গত ম্যাচে হারের পর সাবেক ফটবল ফুটবল তারকারা বলেন, নেইমারকে সরিয়ে ভিনিসিউস জুনিয়রের হাতে দলের রাজদণ্ড তুলে দেওয়ার যে প্রক্রিয়া আনচেলত্তি শুরু করেছেন, তা আপাতত হিতে বিপরীত হয়েছে।

আনচেলত্তির এই দর্শনের মূলে ছিল শারীরিক সক্ষমতা। সান্তোসের হয়ে সাম্প্রতিক ৫ ম্যাচে ৪টি গোলে অবদান রাখা সত্ত্বেও নেইমারকে দলে নেননি তিনি।

আনচেলত্তি জানান, ফুটবল কোনো ধ্রুবক বিজ্ঞান নয়। তিনি এমন অ্যাথলেট খুঁজছেন যারা ৯০ মিনিট ধরে হাই-ইনটেনসিটি প্রেসিং ফুটবল খেলতে পারবে।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বিসিবি নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় তামিম-ফাহিম-আসিফ রব্বানীরা

২৫৭ রানে এগিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

আইসিসির মাস সেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

মিরাজের ফাইফারে পাকিস্তানকে ৩৮৬ রানে থামাল বাংলাদেশ

বিশ্বকাপ দেখাই চাকরি, বেতন ৬১ লাখ টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।