সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের ৪৮ নেতাকর্মী | চ্যানেল খুলনা

আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের ৪৮ নেতাকর্মী

নড়াইলের লোহাগড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা তিনটি মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন আওয়ামী লীগের ৪৮জন নেতাকর্মী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে লোহাগড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জয়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তফা কামাল লিয়ন, আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর পলাশ শেখ, যুবলীগ নেতা হৃদয় শেখ ও ছাত্রলীগ নেতা নাহিদ শিকদারসহ ৪৮ নেতাকর্মীআদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

পরে বিচারক সাবরিনা চৌধুরী শুনানি শেষে জামিন নামুঞ্জর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস এম আব্দুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট নড়াইলের লোহাগড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় লোহাগড়ায় থানায় করা তিনটি মামলান আসামি ছিলেন তারা।

পিপি এস এম আব্দুল হক বলেন, “গত ৪ আগস্ট লোহাগড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৮ আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।”

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হারানো সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার দেবে র‍্যাব

দেবিদ্বারের ‘লেডি ডন’ লাইলি কারাগারে

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

কিশোরগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মায়ের মৃত্যুতে পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।