সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজ থেকে বন্ধ হচ্ছে সকল অনিবন্ধিত মোবাইল ফোন | চ্যানেল খুলনা

আজ থেকে বন্ধ হচ্ছে সকল অনিবন্ধিত মোবাইল ফোন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের সকল অবৈধ মোবাইল ফোন বন্ধ করতে যাচ্ছে। শুক্রবার (১ অক্টোবর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে প্রতিষ্ঠানটি সূত্রে জানা গেছে। এতে নেটওয়ার্কে নতুনভাবে সংযুক্ত সব প্রকার অবৈধ মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।
সেই সঙ্গে দেশের মোবাইল ফোন আমদানিকারক বা স্থানীয়ভাবে মোবাইল ফোন হ্যান্ডসেট সংযোজন ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে অবৈধ হ্যান্ডসেট উৎপাদন এবং আমদানি না করতে নির্দেশ দেয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিটিআরসি।
বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানিয়েছে হয়েছে, কোনো বিক্রেতা অবৈধ কোনো হ্যান্ডসেট বিক্রি করলে ক্রেতার দাবি অনুযায়ী হ্যান্ডসেটের মূল্য ফেরত দিতে হবে। কোনো বিক্রেতাও যেন অবৈধ হ্যান্ডসেট বিক্রি না করেন।
অবৈধ হ্যান্ডসেট উৎপাদন, আমদানি, কেনা-বেচার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে টেলিযোগাযোগ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করে দিয়েছে বিটিআরসি।
সরকারের রাজস্ব আহরণ নিশ্চিত করা, ব্যবহৃত মোবাইল ফোনের চুরি ও অবৈধ ব্যবহার রোধ করা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সহায়তা দিতে এ বছরের ১ জুলাই থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কাজ শুরু করে সংস্থাটি। এর ফলে অবৈধভাবে উৎপাদিত বা আমদানি করা মোবাইল ফোন ব্যবহার হবে না বলছে বিটিআরসি।
কেনার আগে মোবাইল বৈধ না অবৈধ জানার উপায়
নতুন ফোন কেনার আগে মেসেজ অপশন থেকে KYD ও ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে ১৬০০২ নম্বরে পাঠিয়ে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করে কেনার অনুরোধ জানিয়েছে বিটিআরসি।
বৈধভাবে বিদেশ থেকে ব্যক্তিগতভাবে আনা বা কেনা কিংবা উপহার পেলে সেটা ব্যবহারের আগে www.neir.btrc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে নেয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষি ঋণে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পিলখানায় শহীদ সেনাদের কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বন্ধ পাটকল-চিনিকল খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।