সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজাদ মসজিদে নায়ক ওয়াসিমের জানাজা, বনানীতে দাফন | চ্যানেল খুলনা

আজাদ মসজিদে নায়ক ওয়াসিমের জানাজা, বনানীতে দাফন

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওয়াসিম শনিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় মারা যান। আজ রোববার বাদ যোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ কথা জানান।

১৯৫০ সালের ২৩ মার্চ চাঁদপুর জেলার আমিরাবাদে জন্মগ্রহণ করেন ওয়াসিম। তার পারিবারিক নাম মেজবাহ উদ্দীন আহমেদ।
১৯৭২ সালে এস এম শফী পরিচালিত ‘ছন্দ হারিয়ে গেলো’ সিনেমায় ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেক হয়েছিল ওয়াসিমের। ওই সিনেমায় সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন তিনি।
নায়ক হিসেবে তার প্রথম সিনেমা ‘রাতের পর দিন’। মহসিন পরিচালিত এ সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৭৪ সালে। মুক্তির পর রাতারাতি সুপারস্টার বনে যান ওয়াসিম। এরপর অ্যাকশন এবং ফোক-ফ্যান্টাসি ধাঁচের অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন তিনি।
একসময় বাণিজ্যিক ঘরানার সিনেমার অপরিহার্য নায়ক হয়ে ওঠেন ওয়াসিম। বিশেষ করে ফোক-ফ্যান্টাসি সিনেমার এক নম্বর আসনটি ছিল তার দখলে। শাবানা, ববিতা, কবরী, সুচরিতা, অঞ্জু ঘোষ ও নূতনদের সঙ্গে তার জুটি ছিল প্রশংসিত।
ওয়াসিম-রাতের পর দিন, দোস্ত দুশমন, দি রেইন, রাজদুলারী, বাহাদুর, মানসী, সওদাগর, নরম গরম, বেদ্বীন, ঈমান, লাল মেম সাহেবসহ একের পর এক হিট ছবি উপহার দিতে থাকেন। সবমিলিয়ে ১৫২টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

জেবার অভিযোগে আটকে গেল ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

কাকে ইঙ্গিত করে ‘ভণ্ড হুজুর’ বললেন মিম?

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী

দেবকে দেখে ‘চোর চোর’ স্লোগান, ভিডিও ভাইরাল

শ্রদ্ধা জানাই পৃথিবীর প্রতিটি শ্রেণি-পেশার নেপথ্যের নায়কদের: শাকিব খান

‘গরবিনী মা’ সম্মাননা পাচ্ছেন কোনাল, পলাশ ও ফারিণের মা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।