সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আখাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত | চ্যানেল খুলনা

আখাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামে ঘটনাটি ঘটে।

আহত যুবকের নাম মো. আসাদুল ইসলাম (২৮)। তিনি ইটনা গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল সাড়ে ১১টার দিকে ইটনা সীমান্তে তিন রাউন্ড গুলি ছোড়ে বিএসএফ। এতে আসাদুল আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান, ভারত সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। ওই ব্যক্তি যখন নদী পার হচ্ছিলেন সে সময় গুলি করে বিএসএফ। আহত ব্যক্তির কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে। বিএসএফের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বরিশালের হাসপাতালগুলো দালালমুক্ত করতে অভিযান

মা দিবসে মায়ের দেওয়া কিডনিতে বাঁচল ছেলের প্রাণ

বিদেশি পর্যটকদের হেনস্তা: অভিযুক্ত দুই ‘কনটেন্ট ক্রিয়েটর’ আটক

আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

বগুড়ায় নবজাতকের গলাকটা লাশ উদ্ধার, মা ও সৎবাবা আটক

ঈদ বাজারে ছড়াতে কারবারিদের থেকে জাল নোট সংগ্রহ করা দুই তরুণী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।