সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু | চ্যানেল খুলনা

আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু

২০২৬ আইপিএল শুরু হতে না হতেই ঘটল রহস্যময় এক ঘটনা। মুম্বাইয়ের একটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছে এক বিদেশি কর্মীর মৃতদেহ। এরই মধ্যে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে। তাতে প্রশ্ন উঠেছে আইপিএলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

মৃত ব্যক্তির নাম জান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬ বছর বয়সী এই ব্রিটিশ নাগরিক। আইপিএলের সম্প্রচারকারী সংস্থার সঙ্গে প্রকৌশলী হিসেবে কাজ করতে এসেছিলেন ভারতে। পুলিশ সূত্রে জানা গেছে, মুম্বাইয়ে এক হোটেলে নিজের ঘরেই অচেতন অবস্থায় পড়েছিলেন তিনি। হোটেলের কর্মীরা তাঁকে উদ্ধার করে নিয়ে যায় মুম্বাই হাসপাতালে। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মুম্বাইয়ের মেরিন ড্রাইভ থানায় ল্যাংফোর্ডের অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ময়নাতদন্তে তেমন কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। হোটেলের কর্মীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে সিসি ফুটেজ। সেদিন ল্যাংফোর্ডের ঘরে কে কে গিয়েছিলেন বা তিনি কোথাও বাইরে গিয়েছিলেন কি না, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এরই মধ্যে ল্যাংফোর্ডের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে।

ল্যাংফোর্ডের মৃত্যুর ঘটনায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বা আইপিএল গভর্নিং কাউন্সিলের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আইপিএলের মতো টুর্নামেন্টে মৃত্যু ঘিরে প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। তদন্ত এখনও প্রাথমিক স্তরে থাকলেও এই মৃত্যু ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে। স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কিছু, সেটাই এখন দেখার বিষয়

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

২৫৭ রানে এগিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

আইসিসির মাস সেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

মিরাজের ফাইফারে পাকিস্তানকে ৩৮৬ রানে থামাল বাংলাদেশ

বিশ্বকাপ দেখাই চাকরি, বেতন ৬১ লাখ টাকা

আইপিএলে প্রেমিকাদের নিয়ে কঠোর হচ্ছে ভারতীয় বোর্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।