সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
‘আইপিএলের জন্য আমি আমার ক্যারিয়ার হারিয়েছি’ | চ্যানেল খুলনা

‘আইপিএলের জন্য আমি আমার ক্যারিয়ার হারিয়েছি’

সম্প্রতি নিজের জাতীয় দলের ক্যারিয়ার শেষ হওয়ার পেছনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) দায়ী করেছেন সাবেক ইংলিশ তারকা অলরাউন্ডার কেভিন পিটারসন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইম অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটিই উঠে এসেছে।

ভারতীয় সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে বলছে, সম্প্রতি কেভিন পিটারসেনের সাক্ষাৎকার নেন রণভীর আল্লাবাদিয়া নামের এক ইউটিউবার। আর সেই সাক্ষাৎকারেই এই চাঞ্চল্যকর মন্তব্যটি করেন পিটারসেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উঠে এসেছে, পিটারসন মনে করেন আইপিএল খেলতে চাওয়ার অপরাধেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তার ক্যারিয়ার শেষ করে দিয়েছিল।

পিটারসেন দাবি করেন, ২০০০ সালের শেষদিকে যখন আইপিএলের জয়জয়কার শুরু হয়, তখন ইসিবি তাদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের এই টুর্নামেন্টে খেলার অনুমতি দিতে চাইত না। কিন্তু পিটারসেন আইপিএলের পক্ষে শক্ত অবস্থান নিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি আইপিএলকে প্রাধান্য দিয়েছিলাম বলে সেই সময় বোর্ড আমার বিপক্ষে চলে গিয়েছিল। আমি বড় বিসর্জন দিয়েছি, আমি আমার ক্যারিয়ার হারিয়েছি।’পিটারসন আক্ষেপ করে বলেন, মাত্র ৩৩ বছর বয়সে তার ইংল্যান্ড ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল। তিনি ১০৪টি টেস্ট খেলেছেন, কিন্তু তার বিশ্বাস ছিল তিনি অনায়াসেই ১৫০-১৬০টি টেস্ট খেলতে পারতেন এবং ১২,০০০-১৩,০০০ রান করতে পারতেন। ইসিবির সাথে সেই ক্ষমতার লড়াইয়ে শেষ পর্যন্ত তাকেই বলি হতে হয়েছে বলে তিনি মনে করেন।

নিজে ক্যারিয়ার হারালেও বর্তমান প্রজন্মের ইংলিশ ক্রিকেটারদের জন্য তিনি যে পথ তৈরি করে দিয়েছেন, তা নিয়ে গর্বিত পিটারসন। তিনি জানান, ‘কয়েকদিন আগে জস বাটলারের সাথে কথা হয়েছে এবং বাটলার আমাকে ধন্যবাদ জানিয়েছে। কারণ, আমি সেই সময় বুক চিতিয়ে লড়াই করেছিলেন বলেই আজ বাটলার-স্টোকসরা কোনো বাধা ছাড়াই আইপিএলের কোটি কোটি টাকার স্বাদ নিতে পারছেন।’ পিটারসন ১০৪ টেস্টে ৪৭.২৮ গড়ে ৮১৮১ রান করেছেন, যার মধ্যে সেঞ্চুরি ছিল ২৩টি। ওয়ানডেতে তার রান ৪৪৪০।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

আইপিএলে প্রেমিকাদের নিয়ে কঠোর হচ্ছে ভারতীয় বোর্ড

ভারতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা সরকারের বড় ভুল সিদ্ধান্ত: সাকিব

হকিতে ইতিহাস, প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েরা

আর্সেনালকে হটিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান তারকা ফুটবলার

অলিখিত ফাইনালে কেমন হবে একাদশ, খেলবেন কি মুস্তাফিজ?

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।