সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আইনী জটিলতা সৃষ্টি হওয়ায় এমইউজে খুলনার নির্বাচন কমিশনের সদস্যের পদত্যাগ | চ্যানেল খুলনা

আইনী জটিলতা সৃষ্টি হওয়ায় এমইউজে খুলনার নির্বাচন কমিশনের সদস্যের পদত্যাগ

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনার নির্বাচন বিষয় খুলনা শ্রম দপ্তরকে অবহিত না করা ও উচ্চ আদালতের আদেশ চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়ায় আইনী জটিলতা সৃষ্টিতে নির্বাচন কমিশনের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য মিজানুর রহমান মিলটন। বৃহস্পতিবার মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জি এম রফিকুল ইসলামের নিকট পদত্যাগ পত্র জমা দেন তিনি।
পদত্যাগ পত্রে তিনি উলে­খ করেন, ১৯ ডিসেম্বর শ্রম অধিদপ্তর খুলনার ৪০. ২০. ০০০০, ১০৩, ৩৪, ২১০৮ (২য় খন্ড) ১২/১৯৭৪নং স্মারক অনুযায়ী ও শ্রম ৯২/২০১৪-এর ২২/১২/২০২০ এবং আপীল নং- ০৬/২০২১ শ্রম আপীল ট্রাইব্যুনাল নং ০৬/২০২১ তারিখ ১৯/১/২০২১ এর আদেশ প্রাপ্ত হয়েছি।
এছাড়া ইউনিয়নের সদস্য খায়রুল আলম ও আর জি উজ্জলের অভিযোগের প্রেক্ষিতে ২২ ডিসেম্বর মেট্রোপলিটন সাংবাদিক ইউনয়ন, খুলনার নির্বাচন বিষয় খুলনা শ্রম দপ্তরকে অবহিত না করা ও উচ্চ আদালতের আদেশ চূড়ান্তভাবে নিষ্পত্তি না করায় আইনী জটিলতা সৃষ্টি হওয়ায় আমি আদালত এবং শ্রম দপ্তরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।
বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত-১৮) এর ধারা ৩১৭(৪) (ঘ)-এর বিধান এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং ৭৩৭২/২০১১ এবং ৪৩১৬/২০১৪ এর ২০১৪ সালের ৮ জুলাই-এর নির্দেশনা মোতাবেক পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স, খুলনার তত্ত¡াবধানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিধান থাকলেও আগামী ২২ ডিসেম্বর রোববার মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (রেজিঃ নং-খুলনা-১০৬৭) অনুষ্ঠিতব্য নির্বাচনের বিষয়ে এ দপ্তরকে অবহিত করা হয়নি।
এমতাবস্থায় অনুচ্ছেদ ০১ এ উলি­খিত অভিযোগ এবং অনুচ্ছেদ ০২ ও ০৩ এ উলি­খিত বিষয় বিবেচনায় নিয়ে পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করা হলো।

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও ক্ষোভ

অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

বর্ষীয়ান সাংবাদিক রুকনউদ্দৌলার মৃত্যুতে খুলনা পিআইডির শ্রদ্ধাঞ্জলি

মেঘনা নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ মিলছে না

খুলনার দুই প্রবীণ সাংবাদিক কাজী আমানুল্লাহ ও পান্নার মৃত্যুবার্ষিকী আজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।