সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
অভিষেক ইনিংসে বাজিমাত ইয়াদবের, ভারতের সংগ্রহ ১৮৫ | চ্যানেল খুলনা

অভিষেক ইনিংসে বাজিমাত ইয়াদবের, ভারতের সংগ্রহ ১৮৫

আগের ম্যাচে অভিষেক হলেও নামেননি ব্যাটিংয়ে। সূর্য কুমার ইয়াদব নামলেন এই ম্যাচে, করলেন ফিফটি। ধারাবাহিকতা ধরে রেখে ভালো করলেন শ্রেয়াস আয়ারও। তাতে বেশ বড় সংগ্রহই পেল ভারত। ইংল্যান্ডের সামনে তারা লক্ষ্য দিলো ১৮৬ রানের।

আহমেদাবাদের নরেন্দ্র স্টেডিয়ামে বৃহস্পতিবার চতুর্থ টি-টোয়েন্টিতে মাঠে নামে ইংল্যান্ড ও ভারত। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সফরকারী অধিনায়ক ইয়ন মরগান। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের।

১২ বল খেলে ১২ রান করে সাজঘরের পথ ধরেন ওপেনার রোহিত শর্মা। ভালো করতে পারেননি আরেক ওপেনার লুকেশ রাহুলও। ২ চারে ১৭ বলে তিনি করেন ১৪ রান। ৫ বলে ১ রান করে আদিল রশিদের বলে আউট হয়ে যান অধিনায়ক বিরাট কোহলিও।

একপ্রান্তে উইকেট গেলেও অন্যপ্রান্তে ঠিকই দারুণ খেলছিলেন সুরইয়া কুমার ইয়াদব। ৬ চার ও ৩ ছক্কায় ৩১ বলে ৫৭ রান করে তিনি আউট হন স্যাম কারানের বলে। তার বিদায়ের পর ভারতের ইনিংস এগিয়ে নেন চলতি সিরিজে দারুণ ধারাবিকতা দেখানো শ্রেয়াস আয়ার।

ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ৫ চার ও ১ ছক্কায় ১৮ বলে ৩৭ করেন তিনি। ২৩ বলে ৩০ রান করেন ঋষভ পান্তও। তাতে বেশ বড় সংগ্রহই পায় ভারত। ইংল্যান্ডের সামনে লক্ষ্য দেয় ১৮৬ রানের। ইংল্যান্ডের হয়ে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন জফরা আর্চার।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

চেলসির চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নে ম্যানইউর ধাক্কা, রেলিগেশনে টটেনহাম

তিন ম্যাচ আগেই ছিটকে গেল রিশাদদের দল

ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নামার শঙ্কায় হামজার লিস্টার!

বাংলাদেশে খেলার অভিজ্ঞতার ফায়দা লুটেছেন ফক্সক্রফট

বিসিবিতে যুক্ত হয়ে তামিমকে নিয়ে যা বললেন মাশরুর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।