সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অপরাধীদের বন্ধু পুলিশ বাহিনী হতে পারে না : পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান | চ্যানেল খুলনা

অপরাধীদের বন্ধু পুলিশ বাহিনী হতে পারে না : পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। আজ রবিবার সকালে থানা প্রাঙ্গনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে কাউখালী থানার ওসি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, অপরাধীদের বন্ধু পুলিশ বাহিনী হতে পারে না। তিনি আরও বলেন, পুলিশি সেবা নিয়ে মানুষের কাছে যেতে যাই।

এছাড়া আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার নেছারাবাদ সার্কেল মোঃ রিয়াজ হোসেন, কাউখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, ইউপি চেয়ারম্যান শেখ সামচ্ছোদ্দোহা চাঁন, ইউপি চেয়ারম্যান দেলোয়ার সিকদার, বীর মুক্তিযোদ্ধা এবিএম শাহজাহান, জাতীয় পার্টি জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমদ্দার, সাংবাদিক রতন কুমার দাস, ইউপি সদস্য রুবেল রিয়াজী প্রমুখ।

ওপেন হাউসে ডে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা উপজেলা এবং আইনশৃঙ্খলার সাথে সম্পর্কিত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সমস্যাগুলো দ্রুত সমাধানের কথা জানান পুলিশ সুপার। এসময় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনসাধারণ, শিক্ষক, সাংবাদিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ধর্ষণচেষ্টার পর গলা কেটে শিশু হত্যা : একমাত্র আসামির মৃত্যুদণ্ড

রেফারি ও ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশি যুবকের

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণের শিকার নারীর সন্তান

গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ২ লাখ টাকা দাবি, অভিযুক্ত গ্রেপ্তার

শিশু শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার ‘বডি ম্যাসাজ’, প্রধান শিক্ষকসহ ৩ জনকে শোকজ

সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল, মুচলেকায় মুক্ত সোহানী শিফা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।