সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অধ্যক্ষের বিরুদ্ধে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা | চ্যানেল খুলনা

অধ্যক্ষের বিরুদ্ধে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

চ্যানেল খুলনা ডেস্কঃ ঝালকাঠির সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ কামাল হোসেনের বিরুদ্ধে।

অভিযুক্ত অধ্যক্ষ সৈয়দ কামাল হোসেন উপজেলার নবগ্রাম ইউনিয়নের তেরোয়ানা শাহ মাহমুদিয়া আলিম মাদ্রাসার শিক্ষক।

এ ঘটনায় রবিবার (১৮ আগস্ট) দুপুরে ঝালকাঠি থানায় ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত অধ্যক্ষ সৈয়দ কামাল হোসেন পলাতক রয়েছেন।

পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের তেরোয়ানা শাহ মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ কামাল হোসেনের বাসায় চার বছর ধরে পড়ালেখার পাশাপাশি গৃহপরিচারিকা হিসেবে কাজ করত অষ্টম শ্রেণির ওই ছাত্রী। গত ১৫ আগস্ট অধ্যক্ষের বাসায় কেউ না থাকার সুযোগে ওই ছাত্রীকে ধর্ষণ করেন তিনি। এ সময় বিষয়টি কাউকে না বলার জন্য হুমকিও দেয় ওই অধ্যক্ষ। পরে ওই ছাত্রী বিষয়টি তার বাবা-মাকে জানালে রবিবার দুপুরে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়।

ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অভিযুক্ত ওই অধ্যক্ষকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ঝালকাঠি থানা পুলিশের ওই কর্মকর্তা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ঘরেই বানাতেন বন্দুক! অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

দেড় বছরের শিশুকে বিক্রি করে আইফোন কেনা, বাবা আটক

পুলিশের সামনে নারীকে মারধরের ভিডিও ভাইরাল

শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস আলম

স্ত্রীকে হত্যার পর দুই সন্তানকে তালাবদ্ধ ঘরে রেখে পালালেন বাবা

মামলার খরচ জোগাতে ফের ইয়াবা কারবার, ‘টোয়েন্টি জসিম’ গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।