সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
অধিনায়ক কোহলির আরেকটি কীর্তি | চ্যানেল খুলনা

অধিনায়ক কোহলির আরেকটি কীর্তি

চ্যানেল খুলনা ডেস্কঃ পুনে টেস্টে কোহলি খেলেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ২৫৪* রানের ইনিংস। তাতে রানের পাহাড় গড়া ভারত পেয়েছে ইনিংস ও ১৩৭ রানের জয়। প্রোটিয়াদের বিপক্ষে জিতে ভারত গড়েছে আরেকটি রেকর্ড। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার টানা ১০ জয়ের রেকর্ড ভেঙেছে তারা। যাতে আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থানের সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্তিশালী করেছে।

পুনে টেস্টে অধিনায়ক হিসেবে ৫০তম ম্যাচ খেলতে নামা কোহলি পেয়েছেন ৩০তম জয়। ৫০ টেস্টে অধিনায়ক হিসেবে জয়ের সংখ্যার তার চেয়ে এগিয়ে আছেন কেবল দুই অস্ট্রেলিয়ান গ্রেট স্টিভ ওয়াহ (৫০ টেস্টে ৩৭ জয়) ও রিকি পন্টিং (৫০ টেস্টে ৩৫ জয়)। কোহলি ঘরের মাঠে খেলা ২৩ টেস্টে জিতেছেন ১৭টিতে, আর বিদেশের মাটিতে খেলা ২৭ টেস্টে জয় ১৩টিতে।

ওয়াহ সব মিলিয়ে ৫৭ টেস্টে নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়াকে। যেখানে ৪১ জয়, ৯ হার ও ৭ টেস্ট ড্র করেছেন তিনি। জয়ের শতাংশ ৭১.৯২ ভাগ।

পন্টিং ৭৭ টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়ে ৪৮ জয়, ১৬ হার ও ১৩ ম্যাচে ড্র করেছেন, যেখানে জয়ের শতাংশ ৬২.৩৩। দুই অস্ট্রেলিয়ানের পরই তৃতীয় স্থানে কোহলি। তার জয় ৬০ শতাংশ, ৫০ টেস্টে ৩০ জয়ের সঙ্গে ১০টিতে হেরেছেন আর ১০টিতে করেছেন ড্র।

 

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

চেলসির চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নে ম্যানইউর ধাক্কা, রেলিগেশনে টটেনহাম

তিন ম্যাচ আগেই ছিটকে গেল রিশাদদের দল

ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নামার শঙ্কায় হামজার লিস্টার!

বাংলাদেশে খেলার অভিজ্ঞতার ফায়দা লুটেছেন ফক্সক্রফট

বিসিবিতে যুক্ত হয়ে তামিমকে নিয়ে যা বললেন মাশরুর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।