সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অতিরিক্ত যাত্রী নেওয়ায় দুই লঞ্চকে জরিমানা | চ্যানেল খুলনা

অতিরিক্ত যাত্রী নেওয়ায় দুই লঞ্চকে জরিমানা

ভোলায় অতিরিক্ত যাত্রী নেওয়ায় ঢাকাগামী দোয়েল পাখি-১০ ও মজুচৌধুরী ঘাটগামী খিজির-৫ নামে দুটি লঞ্চকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) দুপুরে ভোলার ভোলার ইলিশা লঞ্চঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাফিজ এই জরিমানা করেন।

এছাড়া ঘাটে টিকিটের দাম বেশি নেওয়ার অভিযোগে লঞ্চঘাট ও সি ট্রাক ঘাটের ইজারাদারকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার জরিমানা করা হয়েছে।

আহসান হাফিজ বলেন, ঈদের ছুটি শেষে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় লঞ্চ ও সি ট্রাকে করে কর্মস্থলে ফিরছে মানুষ। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের দায়ে দোয়েল পাখি-১০ ও সি ট্রাক খিজির-৫ আটক করে কোস্ট গার্ড। এছাড়া নির্ধারিত দামের ঘাটের টিকিট বেশি দামে নেওয়ায় ঘাট পরিচালককে আটক করে কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করে সতর্ক করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

নারায়ণগঞ্জে ডিজিএফআইয়ের তিন ভুয়া সদস্য গ্রেফতার

মামলা নেওয়ায় ওসিকে ‘পেটানোর’ হুমকি ‘সন্ত্রাসী বগার’

শিক্ষার্থীদের ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা, পেলেই বহিষ্কার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।