সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা | চ্যানেল খুলনা

অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার ছয় কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতি. আইজিপি) হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার (২ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে তাঁদের পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক ও ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মতিউর রহমান শেখ, পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. আলমগীর আলম ও মো. দেলোয়ার হোসেন মিঞা, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক ও ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সরদার তমিজ উদ্দিন আহমেদ, বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) মো. শাহ আলম এবং সারদা পুলিশ একাডেমির উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল্লাহ আল মাহমুদ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৩ শাখার ১ অক্টোবর স্মারকমূলে এসব কর্মকর্তাদের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-২) পদে পদোন্নতি দেওয়া হয়।

জনস্বার্থে জারি করা এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর যোগদান করবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

আন্দালিব রহমান পার্থ পেলেন আইন মন্ত্রণালয়-সম্পর্কিত নতুন দায়িত্ব

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার, দ্রুত ফেরানো হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে অস্থিতিশীলতা তৈরি করতে বিরোধী দল বাজেটের বিরোধিতা করছে: প্রধানমন্ত্রী

খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্পে প্রধানমন্ত্রীর তীব্র অসন্তোষ : দায়ী কর্মকর্তাকে চিহ্নিতের নির্দেশ

স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।