সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অটোরিকশায় ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ, ২ নারী দগ্ধ | চ্যানেল খুলনা

অটোরিকশায় ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ, ২ নারী দগ্ধ

চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দুই নারী দগ্ধ হয়েছেন। এর মধ্যে, এক জনের অবস্থা আশঙ্কাজনক।

রবিবার (২০ এপ্রিল) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ দুই নারী হলেন- লায়লা (৫০) ও ঝর্ণা (৩০)। সম্পর্কে তারা দুই বোন। তারা চট্টগ্রামের রাউজান থেকে কুতুবদিয়া মালেক শাহ দরবার শরীফে যাচ্ছিলেন বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘‘ভোরে দগ্ধ দুই নারীকে চমেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এর মধ্যে, এক জনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’’

অটোরিকশার চালক মো. জমির বলেন, ‘‘রাউজান থেকে দুই যাত্রী নিয়ে কুতুবদিয়া মালেক শাহ’র দরবারে যাচ্ছিলাম। চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড় অতিক্রম করে আতুরার ডিপো এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে দুই যুবক এসে অটোরিকশাকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে অটোরিকশাটি আগুন ধরে যায়। এসময় অটোরিকশার দুই যাত্রী দগ্ধ হন।’’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

মা-বাবাকে মারধর ও মাদক সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

‘স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে’: ফেনীতে তারেক রহমান

‘চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে’, বক্তার বক্তব্য ঘিরে আলোচনা

কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

মরিয়মের মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুলসহ প্রথম স্ত্রী গ্রেপ্তার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের এক মাত্র ছেলের মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।