সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
অক্সিজেন দেওয়া হচ্ছে রওশন এরশাদকে | চ্যানেল খুলনা

অক্সিজেন দেওয়া হচ্ছে রওশন এরশাদকে

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে।
রোববার বিকেলে ছেলে সাদ এরশাদ বলেন, আম্মার অবস্থা খুব বেশি ভালো বলা যাবে না। আবার খুব বেশি খারাপও না। বর্তমানে তার অক্সিজেন লাগছে। বাম পায়ে ইনফেকশন হয়েছে। চিকিৎসা চলছে।

মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক সাদ এরশাদ জানান, সবকিছু মিলিয়েই তার চিকিৎসা চলছে। পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।
এর আগে, গত ৫ নভেম্বর বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হয়। ১৪ আগস্ট রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয়। অক্সিজেন লেভেল কমতে শুরু করলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়
সেখানে বেশ কিছুদিন তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেওয়া হয়। হাসপাতালে থাকাকালে গত ২০ অক্টোবর আবারও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়।
এর আগে, টানা ২৪ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে ২৩ মে বাসায় ফেরেন রওশন এরশাদ। ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন প্রবীণ এ রাজনীতিবিদ।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ময়মনসিংহ ৪ আসনের সংসদ সদস্য। তিনি সংসদে গত দুই মেয়াদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করে আসছেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে আর্থিকখাতে অরাজকতার সূচনা হলো: ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার প্রস্তুতি এনসিপির

রাষ্ট্রপতি জাতিকে মিথ্যা তথ্য দিয়েছেন : জামায়াত আমির

ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন

বাংলাদেশকে বহু ভাষা ও সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই: নাহিদ ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।