সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অক্সিজেনের উৎপাদন-সরবরাহে সংকট নেই: স্বাস্থ্য অধিদফতর | চ্যানেল খুলনা

অক্সিজেনের উৎপাদন-সরবরাহে সংকট নেই: স্বাস্থ্য অধিদফতর

এই মুহূর্তে অক্সিজেনের উৎপাদন ও সরবরাহে কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।
তিনি বলেন, চাহিদার তুলনায় উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে অক্সিজেনের চাহিদা অব্যাহতভাবে বৃদ্ধি পেলে সে চাহিদা পূরণ করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

আজ রোববার (৪ জুলাই) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর কর্তৃক ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিন বক্তব্যকালে ডা. মো. নাজমুল ইসলাম এ তথ্য জানান।
অক্সিজেনের সংকটে হাসপাতালে রোগীর মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত চলছে। তদন্ত ফলাফল হাতে পেলে সুনির্দিষ্টভাবে অভিযোগ সত্যি কিনা তা বলা যাবে।
তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পুনঃআহ্বান জানিয়ে বলেন, তারা প্রতিমুহূর্তে অক্সিজেন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনের চেয়ে বেশি অক্সিজেন মজুত রাখছেন।
এ মুহূর্তে সংকট না থাকলে রোগীর সংখ্যা অব্যাহতভাবে বৃদ্ধি পেলে চাহিদা পূরণ করা কঠিন চালেঞ্জ হয়ে দাঁড়ানোর আশঙ্কা ব্যক্ত করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

কপ-৩১-এর ফাঁকে তারেক-আলবানিজ বৈঠক, গুরুত্ব পেল তিন ইস্যু

দুই বছরের অচলাবস্থা কাটিয়ে কার্যক্রম শুরুর পরিকল্পনা তথ্য কমিশনের

অনলাইন পোর্টালের মান বজায় রাখতে ভালো সাংবাদিক নিয়োগের তাগিদ প্রতিমন্ত্রীর

জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কপ-৩১-এ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।