সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৭, ৮ ও ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

৭, ৮ ও ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার বেপরোয়া হয়ে উঠেছে। দেশ পরিচালনায় ব্যর্থ অগণতান্ত্রিক সরকারের কাছে কোন আবদার নয়, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে মানুষ প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় মহানগরীর ৭নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ৭, ৮ ও ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তুহিন আরো বলেন, তাবেদার সরকার গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের বাকস্বাধীনতা নেই, মানুষ খেতে পারছে না। মিথ্যা মামলা দিয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখেছেন। তিনি বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ও আগামী দিনের দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অতীতের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে হাসিনা হটাও আন্দোলন বেগবান করার আহবান জানান।
খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে কর্মী সভার উদ্বোধন করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল। সভায় প্রধান বক্তা ছিলেন ইউসুফ মোল্যা। সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক স ম আব্দুর রহমান, যুগ্ম আহবায়ক আবুল কালাম জিয়া, যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য বিপ্লবুর রহমান কুদ্দুস। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মোঃ নাসির উদ্দিন, খায়রুজ্জামান সজিব, শহিদুল ইসলাম, আলামিন রতন, এম এম শফি, রিয়াজ শাহেদ, হেলাল ফরাজি, বিএনপি নেতা কাজি আব্দুল লতিফ, শেখ জাকির হোসেন, মোবাসশের হোসেন শ্যামল, ডাক্তার আবুল খায়ের,দীন মোআম্মদ,আব্দুস সালাম,যুবদল নেতা কাজী সালাউদ্দিন, আব্দুস সামাদ,খাইরুজ্জামান শামিম, মঈনুদ্দিন খান নয়ন, নাজমুল হাসান বাবু, মোতালেব শেখ, সিরাজুল ইসলাম, আইয়ুব সিদ্দিকী মিলন, রফিকুল ইসলাম বাবু, শাহাজাদা প্রমূখ। সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন আলাউদ্দিন তালুকদার।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।