সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
৭ টেলিকম প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করল বিআরটিএ | চ্যানেল খুলনা

৭ টেলিকম প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করল বিআরটিএ

মেয়াদ-উত্তীর্ণ সাত টেলিকম প্রতিষ্ঠানের পিএসটিএন (পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিটিআরসির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লাইসেন্স বাতিল হওয়া সাত প্রতিষ্ঠান হলো টেলিবার্তা লিমিটেড, র‍্যাংকস টেলিকম লিমিটেড, ন্যাশনাল টেলিকম লিমিটেড, বাংলা ফোন লিমিটেড, ওয়েসটেক লিমিটেড, ওয়ানটেল কমিউনিকেশন লিমিটেড ও ইন্টিগ্রেটেড সার্ভিস লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং প্রতিষ্ঠানগুলো নবায়নের জন্য আবেদন না করায় লাইসেন্সগুলো মেয়াদোত্তীর্ণ হিসেবে বাতিল করা হলো।

এতে আরও বলা হয়, বাতিলকৃত লাইসেন্সের অধীনে যেকোনো কার্যক্রম সম্পাদন করা হবে অবৈধ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর অধীন শাস্তিযোগ্য অপরাধ।

তা ছাড়া বাতিলকৃত লাইসেন্সের মূল সনদ কমিশন বরাবর জমা প্রদানসহ কমিশনের সমুদয় পাওনা বকেয়া (যদি থাকে) ৩০ দিনের মধ্যে পরিশোধের জন্য নির্দেশনা প্রদান করা হলো বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

তথ্য প্রযুক্তি আরও সংবাদ

চীনের বাজার ও বিনিয়োগ কাজে লাগাতে বাংলাদেশের সামনে নতুন সুযোগ

গুগলে যেসব ৫ বিষয়ে উত্তর খোঁজেন নারীরা

সেলুলার প্ল্যান ছাড়াই জরুরি সেবা পাওয়ার সুবিধা বন্ধ করছে গুগল

এক প্ল্যাটফর্মে ডিজিটাল জীবনের নানা সমাধান, এগিয়ে চলছে ShopnerBD

এআইয়ের সুফলের জন্য কিছু ঝুঁকি মেনে নেওয়ার কথা বললেন স্যাম অল্টম্যান

জন্মগত ঠোঁট-তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।