সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৫৮ মিনিটে ৪৬ পদ রান্না, কিশোরীর বিশ্বরেকর্ড | চ্যানেল খুলনা

৫৮ মিনিটে ৪৬ পদ রান্না, কিশোরীর বিশ্বরেকর্ড

মাত্র ৫৮ মিনিটে ৪৬ পদ রান্না করে ইউনিকোর বিশ্বরেকর্ড গড়লেন ভারতের চেন্নাই শহরের এক কিশোরী। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সরাসরি উপস্থিত থেকে এসএন লক্ষ্মী সাই শ্রী’র এই রেকর্ড নথিভুক্ত করে ইউনিকো।

এপ্রসঙ্গে লক্ষ্মী বলেন, আমি আমার মায়ের কাছ থেকে রান্না শিখেছি। এই মাইলফলক স্পর্শ করতে পেরে আমি ‍অনেক আনন্দিত। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এর কাছে এই কথা জানান লক্ষ্মী। তবে তাদের প্রতিবেদনে সাই এর কোন বয়স তুলে ধরা হয়নি, শুধু কিশোরী বলে সম্বোধন করা হয়েছে।

লক্ষ্মীর মা এন কালাইমাগাল জানান, তার মেয়ে করোনার লকডাউনেই রান্না শিখেছে। যখন লক্ষ্মী খুব ভালো করা শুরু করে তখন তার বাবা বিশ্ব রেকর্ডের জন্য উৎসাহ দেয়।

তিনি বলেন, আমি তামিলনাড়ুর বিভিন্ন পদের খাবার রান্না করতাম। লকডাউনে লক্ষ্মী আমার সাথে সাথে রা্ন্নাঘরে সময় কাটাতে শুরু করে। যখন আমি আমার স্বামীর সাথে তার আগ্রহের বিষয়ে কথা বলি তখন উনি আমায় বিশ্বরেকর্ড নিয়ে ভাবার কথা বলেন।

লক্ষ্মীর পিতা মেয়ের আগ্রহের কথা শুনে রীতিমত গবেষণা শুরু করেন এবং দেখেন যে এই বিষয়ে আগের রেকর্ডটি হলো কেরালা সানভি নামের ১০ বছর বয়সি এক কিশোরীর। যে ১ ঘন্টায় সর্বোচ্চ ৩০ পদ রান্না করতে পেরেছে।

উল্লেখ্য, ইউনিকো হলো ভারতীয় বৈচত্র্যময় প্রতিভাদের দেশে ও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা নিয়ে কাজ করে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।