সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ জেলার পরিবহন ধর্মঘট স্থগিত, দাবি না মানলে পরবর্তীতে কঠোর কর্মসূচি | চ্যানেল খুলনা

৫ জেলার পরিবহন ধর্মঘট স্থগিত, দাবি না মানলে পরবর্তীতে কঠোর কর্মসূচি

বাগরেহাট-বরিশালসহ ৫ জেলার ৭টি বাস মালিক সমিতির পূর্বে আহবানকৃত অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। আগামীকাল সোমবার (৬ অক্টোবর) থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। যার প্রতি সংহতি ও একাত্মতা ঘোষণা করে খুলনা মোটর বাস মালিক সমিতি।

খুলনা মোটর বাস মালিক সমিতি জানায়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বিভিন্ন কারনে বর্তমানে পরিবহন ব্যবসা হুমকির মধ্যে। জাতীয় এবং স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে পরিবহন মালিক শ্রমিকদের বিভিন্ন সংগঠন এর প্রতিবাদ এবং সৃষ্ট সমস্যা সমাধানের জন্য দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ বা সরকার উদাসীন রয়েছে।

এমতাবস্থায় গত ২৫ আগস্ট-০২৫ তারিখে বাগেরহাট আন্তঃ জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির প্রধান কার্যালয়ে বরিশালসহ ৫ টি জেলার ৭ টি বাস মালিক সমিতির সমন্বেয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অবৈধ অনুমোদনহীন বিআরটিসি গাড়ি চলাচল বন্ধ, মহা সড়ক, আঞ্চলিক সড়কে সরকার কর্তৃক ঘোষিত ইজিবাইক, মাহিন্দ্র, নছিমন, করিমন, চলাচল বন্ধ, দুরপাল্লা পরিবহনে উপজেলায় মাত্র একটি কাউন্টার রেখে অন্যগুলো অপসারন এর দাবি জানানো হয়। সে মোতাবেক জেলা প্রশাসনের নিকট স্মারক লিপি প্রদান করা হয়। সর্বপরি গত ১৫ সেপ্টেম্বর-০২৫ তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি সমূহ বাস্তবায়ন ও মেনে নেওয়ার জন্য আজ ৫ অক্টোবর (রোববার) পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়।

অন্যথায় ৬ অক্টোবর (সোমবার) থেকে ৫ জেলার ৭টি বাস মালিক সমিতির আহবানে অনির্দিষ্ট কালের জন্য সকল গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। তবে আজ ৫ অক্টোবর (রোববার) সংশ্লিষ্ট জেলার প্রশাসক এবং কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে আগামী ১৫ দিনের জন্য পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে দাবিসমূহ না মানা হলে পুনরায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বাস মালিক সমিতির নেতৃবৃন্দ প্রত্যয় ব্যক্ত করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।