সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ এপ্রিল থেকে টিকার প্রথম ডোজ বন্ধ | চ্যানেল খুলনা

৫ এপ্রিল থেকে টিকার প্রথম ডোজ বন্ধ

মজুত সংকটের কারণে করোনাভাইরাস প্রতিরোধী টিকা কোভিশিল্ডের প্রথম ডোজ দেয়া বন্ধ হচ্ছে ৫ এপ্রিল, লকডাউনের প্রথম দিন থেকে। আর টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে আগামী ৮ এপ্রিল। শনিবার (৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ এবং ৫ এপ্রিল থেকে শুরু হওয়া লকডাউনে করণীয় নির্ধারণ নিয়ে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।

মহাপরিচালক বলেন, ‘৫ এপ্রিলের পর আর কাউকে টিকার প্রথম ডোজ দেয়া হবে না। চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে টিকা পাঠাতে দেরি হওয়ায় মজুতে টান পড়বে। তখন কর্মসূচি ব্যাহত হবে। সেই কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

বাংলাদেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে যে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে, তাতে ৫০ লাখেরও বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে।

ত্রিপক্ষীয় চুক্তির আওতায় সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কিনেছে। সরকার ভারতের সিরাম থেকে ৩ কোটি ৪০ লাখ ডোজ টিকা কিনেছে। চুক্তি অনুযায়ী, জানুয়ারি থেকে শুরু করে পরবর্তী ছয় মাসে ৫০ লাখ করে মোট তিন কোটি টিকা পাওয়ার কথা বাংলাদেশের। প্রথম চালানে ৫০ লাখ ও দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছে বাংলাদেশ। প্রথমেই ভারত সরকারের উপহার হিসেবে বাংলাদেশ ২০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছে। আর ২৬ মার্চে স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপহার হিসেবে আরও ১২ লাখ টিকা নিয়ে আসেন।

সব মিলিয়ে দেশে ১ কোটি ২ লাখ ডোজ টিকা এসেছে। এর মধ্যে ৫১ লাখ টিকা প্রয়োগ করায় সরকারের হাতে রয়েছে ৫২ লাখ ডোজ।

ফেব্রুয়ারিতে যাদের টিকা দেয়া হয়েছে, তাদের দ্বিতীয় ডোজ দেয়া নিয়ে শঙ্কা তৈরি হয় অন্য দেশে ভারতের টিকা রপ্তানি বন্ধ করে দেয়ার সিদ্ধান্তে। এ বিষয়ে এখনও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কিছু জানায়নি।

মার্চের চালান এখনও আসেনি। ২৩ ফেব্রুয়ারি জানানো হয়েছিল, মার্চে টিকার এ ঘাটতি পূরণ করে দেবে সিরাম। তবে এক মাসের বেশি সময় ধরে টিকার কোনো চালান পায়নি দেশ। টিকা সংকটের আশঙ্কায় এখন প্রথম ডোজ দেয়া বন্ধের ঘোষণা দিল স্বাস্থ্য অধিদপ্তর।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

জুনের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠে থাকা সব সেনা

এত চমৎকার নির্বাচন দেশে আগে হয়নি: সেনাপ্রধান

পশ্চিমবঙ্গ থেকে পুশইন ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেওয়ার প্রস্তাব স্পিকারের

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।