সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৪২ বছর পর মোংলা জেলা নৌ স্কাউটস পুনর্মিলনী উদযাপন | চ্যানেল খুলনা

৪২ বছর পর মোংলা জেলা নৌ স্কাউটস পুনর্মিলনী উদযাপন

মোংলা জেলা নৌ স্কাউটস পুনর্মিলনী উদযাপন হয়েছে। শুক্রবার সকালে মোংলা সরকারী কলেজ চত্বরে জাতীয়, জেলা স্কাউটস ও পুনর্মিলনী পতাকা উত্তোলণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে স্কাউটসের মৃত ব্যক্তিদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়। পরে মঞ্চে অনুষ্ঠিত পরিচিতি সভা ও পূর্ব কর্মদক্ষতা বিনিময়। মোংলায় ১৯৮১ সাল থেকে নৌ স্কাউটসে অংশ নেয়া সাবেক স্কাউটস সদস্যরা এতে অংশ নেন। মোংলা জেলা নৌ স্কাউটস’র আয়োজনে ৫শতাধিক প্রাক্তন নৌ স্কাউটস সদস্যরা এ পুনর্মিলনী উদযাপন করেন। প্রাক্তন নৌ স্কাউটসদের আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী এ অনুষ্ঠানে আগতদেরকে ক্রেস্ট, সম্মাননা স্মারক, সার্টিফিকেট, রিইউনিয়ন টিশার্ট, স্কার্ফ ওয়াগেল দুপুরের খাবার পরিবেশন করা হয়। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ প্রাক্তন নৌ স্কাউটসের প্রথম পুনর্মিলনী উদযাপন হয়েছে। মোংলার নৌ স্কাউটসের ৪২ বছরের ইতিহাসে এই প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হলো। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলার দিগরাজ নৌঘাঁটির অধিনায়ক মোংলা জেলা নৌ স্কাউটসের কমিশনার ক্যাপ্টেন এস,এম এনামুল হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা সরকারী কলেজের অধ্যক্ষ কুবের চন্দ্র মন্ডল, পুনর্মিলনী ব্যবস্থাপনা কমিটির কো-অর্ডিনেটর গাজী ফিরোজ শাহ, সহকারী কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী, আহবায়ক মোঃ মনিরুজ্জামান, সদস্য সচিব অমল বিশ্বাস, সদস্য কামরুজ্জামান টুকু, শাহনেওয়াজ সোহাগ, মোঃ ইউসুফ আলী খাঁন, জেলা স্কাউটস লিডার ট্রেইনার পারভিন আক্তার, সাংবাদিক আবু হোসাইন সুমন, এনামুল হক, মাসুদ রানা ও হাফিজুর রহমান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।