সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১ সাব-রেজিস্ট্রারকে বদলি | চ্যানেল খুলনা

৩১ সাব-রেজিস্ট্রারকে বদলি

৩১ সাব-রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে। এছাড়া নিয়োগ পাওয়া ৩৪ জনকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। সোমবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি আদেশ জারি করা হয়েছে।

বদলির আদেশে বলা হয়, বদলির প্রাপ্যতা হওয়ায় এবং প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে সাব-রেজিস্ট্রারদের বদলির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এতে আরও বলা হয়, ৩১ সাব-রেজিস্ট্রারকে আগামী ২৩ আগস্ট তাদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি হওয়া কর্মস্থলে যোগদান করতে বিজ্ঞপ্তি জারি করার জন্য নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শককে অনুরোধ করা হলো।

এছাড়া ৩৪ জন সাব-রেজিস্ট্রারকে পদায়ন করার আদেশে বলা হয়, আগামী ২৩ আগস্ট তাদের পদায়ন হওয়া কর্মস্থলে যোগ দিতে বিজ্ঞপ্তি জারির জন্য নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শককে অনুরোধ করা হলো। দুই আদেশের কপি নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শককে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

বাংলাদেশ আরও সংবাদ

দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের একযোগে পদত্যাগ

টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব

বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।