সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ সেপ্টেম্বর খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশ | চ্যানেল খুলনা

৩ সেপ্টেম্বর খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশ

ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে আগামী ৩ সেপ্টেম্বর রবিবার বিকাল ৩ টায় নগরীর শিববাড়ি মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা আয়োজিত বিশাল সমাবেশ সফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সফর করেন।

মঙ্গলবার (২৯ আগষ্ট) সকাল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও নগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের নেতৃত্বে নগরীর ফজলুল উলুম মাদ্রাসা, গোয়ালখালী মাদ্রাসা, তালিমুল মিল্লাত, ছিদ্দীকিয়া মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা, খাদেমুল ইসলাম মাদ্রাসা, মারকাজুল উলুম মাদ্রাসা, ফুলবাড়িগেট এমদাদুল উলুম, জামিয়া কারীমিয়া, রায়েরমহল মাদ্রাসা, উসায়াতুন হাসানা, ফারুকিয়া ও তৈয়বা মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সফর করেন।

এসময় অধ্যক্ষ এফএম নাজমুস সউদ, অধ্যক্ষ ইদ্রিস আলী, মাওঃ শেখ আব্দুল্লাহ, মাওলানা নাসির উদ্দিন কাসেমী, মুফতি মাহবুবুর রহমান, মাওলানা মোশারফ হোসেন, মাওলানা মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, মুফতী জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সহ-সভাপতি মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, এসিট্যান্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, হাফেজ আব্দুল লতিফ, মাওঃ হাফিজুর রহমান, মুফতী আব্দুর রহমান মিয়াজী, মুফতী আব্দুল আজিজ প্রমুখ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আগামী ৩ সেপ্টেম্বর শায়েখে চরমোনাই’র বিশাল সমাবেশ সর্বাত্মক সফলে তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

উপজেলা ও পৌরসভা নির্বাচনে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।