সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
৩ বছরে চার শতাধিক পোশাক কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী | চ্যানেল খুলনা

৩ বছরে চার শতাধিক পোশাক কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

গত তিন বছরে দেশে চার শতাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার সংসদে এক প্রশ্নের জবাবে তিনি জানান, ২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিজিএমইএর ২৮২টি এবং বিকেএমইএর ১২৩টি সদস্য কারখানা বন্ধ হয়েছে। বন্ধ কারখানাগুলোর তালিকা সংগ্রহের কাজ চলছে।

মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত, আমেরিকা-ইরান যুদ্ধ ও আন্তর্জাতিক মন্দার পাশাপাশি দেশের রাজনৈতিক অস্থিরতা এবং ব্যাংকিং খাতে তারল্য সংকটের কারণে কারখানা বন্ধ হয়েছে। ভারত ও ভিয়েতনামের সঙ্গে ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি এবং ছোট ও মাঝারি কারখানায় বিদেশি ক্রেতাদের অর্ডার কম দেওয়াকেও কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

পোশাক খাতকে সহায়তায় সরকার বিভিন্ন নগদ সহায়তা ও রপ্তানি সুবিধা দিচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত রয়েছে বলে সংসদে জানান তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

অর্থনীতি আরও সংবাদ

আগস্টের ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

মোংলা বন্দরকে কেন্দ্র করে জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

সোনার দাম ভরিতে এক লাফে বাড়ল ২,২১৬ টাকা

আবারও বেড়েছে সোনার দাম, প্রতি ভরি ২২১৪৪১ টাকা

চট্টগ্রামে বন্যায় ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত: অর্থমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।