সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯৪, মৃত ৬ | চ্যানেল খুলনা

২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯৪, মৃত ৬

চ্যানেল খুলনা ডেস্কঃ দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৭ জন। এ সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ জন।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ১১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্ত ৯৪ জনের ৬৯ জন পুরুষ আর ২৫ নারী। আক্রান্তদের ৩৭ জন ঢাকার। আর ১৬ জন নারায়ণগঞ্জের। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২৪ জন।

আইইডিসিআর পরিচালক জানান, মৃত ছয়জনের পুরুষ পাঁচজন আর নারী একজন। এই ছয়জনের তিনজন ঢাকার। দুজন নারায়ণগঞ্জের।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৪২৭ জনে দাঁড়িয়েছে। মারা গেছেন ৯৫ হাজার ৬৯৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৫৪ হাজার ৬ জন।

আক্রান্তের সংখ্যায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। মৃতের সংখ্যায় ইতালির পরেই দেশটির অবস্থান।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

সাবেক প্রধান বিচারপতি রাজউক চেয়ারম্যানসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মুক্তবাণিজ্য চুক্তি: ভারত করেছে, বাংলাদেশকেও জরুরি ভিত্তিতে করার পরামর্শ ইইউর

নির্বাচনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে না বিজিবি, মোতায়েন থাকবেন ৩৭ হাজার সদস্য

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি নির্বাচিত বাংলাদেশ

সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’/’না’- এর পক্ষে প্রচারণা চালাতে পারবেন না

শেরপুরের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও ও ওসি প্রত্যাহারের সিদ্ধান্ত: ইসি সচিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।