সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪ ঘণ্টায় খুলনায় আরও ১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০ | চ্যানেল খুলনা

২৪ ঘণ্টায় খুলনায় আরও ১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০

খুলনা বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯০ জন শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

রোববার (১২ এপ্রিল ) বিকেলে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মুজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৮৯ জন শিশু। এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে ৫১ জন এবং মারা গেছে ১০ জন শিশু।

জেলাভিত্তিক তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি আক্রান্ত কুষ্টিয়ায়, যেখানে ৩৯৯ জন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। অন্যান্য জেলায় অবস্থান হলো—যশোরে ১১০, খুলনায় ৯৪, বাগেরহাটে ৩৫, চুয়াডাঙ্গায় ১৬, ঝিনাইদহে ৪৫, মাগুরায় ৬৪, মেহেরপুরে ৬৪, নড়াইলে ৩০ এবং সাতক্ষীরায় ৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হওয়া ৯০ শিশুর মধ্যে কুষ্টিয়ায় ২৩, যশোরে ১৮, ঝিনাইদহে ১২, খুলনায় ৭, সাতক্ষীরায় ৭, মাগুরায় ৭, বাগেরহাটে ৫, নড়াইলে ৪ এবং চুয়াডাঙ্গায় ৩ জন রয়েছে।

এদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

খুলনায় তীব্র গরমের শঙ্কা, শুরু হতে পারে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ

২৪ ঘণ্টায় খুলনায় আরও ১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০

রঙিন সাজে সেজেছে কুয়েট, বৈশাখ উদ্যাপনে বর্ণাঢ্য কর্মসূচি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।