সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
২২ অক্টোবর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলছে | চ্যানেল খুলনা

২২ অক্টোবর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলছে

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ২২ অক্টোবর শুক্রবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর আবাসিক হল খুলে দেওয়া হচ্ছে। ০৩ অক্টোবর রবিবার বিকালে বিশ^বিদ্যালয়ের সভাকক্ষে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৮১তম (জরুরী) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি’র নির্দেশনা এবং বিশ্ববিদ্যালয়ের হলসহ সার্বিক অন্যান্য প্রস্তুতি পর্যালোচনা করে সভায় গৃহীত এ সম্পর্কিত সিদ্ধান্তসমূহের মধ্যে রয়েছে, আগামী ২২ অক্টোবর শুক্রবার ৩য় ও ৪র্থ বর্ষ এবং ¯œাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং আগামী ০৫ নভেম্বর শুক্রবার অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেওয়া হবে। ৩য় ও ৪র্থ বর্ষ এবং ¯œাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ২৫ অক্টোবর সোমবার এবং ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ০৭ নভেম্বর রবিবার। কোভিড-২০১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণকারী শিক্ষার্থীগণ টিকা কার্ড প্রদর্শণপূর্বক হলে প্রবেশ করতে পারবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।