সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২০ হাজার করোনাভাইরাস আক্রান্ত রোগীকে মারতে কোর্টের অনুমোদনের অপেক্ষায় চীন সরকার! | চ্যানেল খুলনা

২০ হাজার করোনাভাইরাস আক্রান্ত রোগীকে মারতে কোর্টের অনুমোদনের অপেক্ষায় চীন সরকার!

চ্যানেল খুলনা ডেস্কঃপ্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে নাজেহাল বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন। ইতোমধ্যে ভাইরাসটি কেড়ে নিয়েছে ৭২২ জনের প্রাণ। শনিবার দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে, চীনজুড়ে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৫৪৬। এর মধ্যে হুবেই প্রদেশেই আক্রান্তের সংখ্যা ২৫ হাজার। আর এমনই সময়ে এক সংবাদমাধ্যমের রিপোর্ট যেন আরও বেশ কিছুটা অস্বস্তি বাড়িয়ে দিয়েছে চীনের। ‘ab-tc.com’ নামের একটি সংবাদ মাধ্যম, যা সিটি নিউজ নামেও পরিচিত। তাদের ওয়েবসাইটে একটি প্রতিবেদনের শিরোনামে লেখা হয়েছে, ২০ হাজার করোনভাইরাসে আক্রান্ত রোগীকে প্রাণে মারতে সর্বোচ্চ আদালতের অনুমোদনের অপেক্ষায় রয়েচে চীন সরকার। রিপোর্টে দাবি করা হচ্ছে, সংক্রমণ যাতে আর না ছড়িয়ে পড়ে তা বন্ধ করতেই মূলত এই চিন্তাভাবনা করছে দেশটির সরকার। আর এই খবর বহু মানুষ নানান সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিয়েছেন।

তবে ইংরেজিতে লেখা সেই রিপোর্টের প্রথম বাক্যেই China কে লেখা হয়েছে Chhina। লেখা হয়েছে, ‘করোনাভাইরাসের সংক্রমণ রুখতে আক্রান্ত ২০ হাজার রোগীকে মারতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম পিপলস কোর্টের অনুমোদনের অপেক্ষায় সরকার’।

ওই রিপোর্টে একটি ডকুমেন্টের উল্লেখ করা হয়েছে, যেখানে ‘স্টেট’ কোর্টের কাছে লিখছে, ‘এই দেশটা হয়তো সমস্ত নাগরিকদেরই হারাবে, যদি না খুব শিগগিরই ওই আক্রান্তরা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তের অন্যান্য আরও মানুষকে বাঁচান।’ প্রতিদিন কমপক্ষে ২০ জন স্বাস্থ্যকর্মী ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

ওই ওয়েবসাইট ‘ab-tc.com’কোনও বাইলাইন (রিপোর্টারের নাম) ছাড়াই কেবলমাত্র স্থানীয় সংবাদদাতা লিখেই এই গুরুতর খবরটি প্রকাশ করেছে।

ভারতীয় গণমাধ্যম বলছে, এই ওয়েবসাইটটি ছাড়া আর কোন আন্তর্জাতিক মিডিয়া এ ধরনের খবর প্রকাশ করেনি। ফলে বেশ কিছু প্রশ্ন উঠে যায় ওই ওয়েবসাইটেরই নানান বিষয় নিয়ে। এমনকি নিউজে দায়িত্বশীল কোনো ব্যক্তির বক্তব্য নেয়া হয়নি।

Snopes fact-check-এর তরফে কড়াভাবে এই রিপোর্টের সমালোচনা করা হয়েছে। আর বলা হয়েছে, কীভাবে দিনের পর দিন একটা ওয়েবসাইট এই ধরনের ভুয়া খবর প্রকাশ করতে পারে। একই সঙ্গে সেখানে আরও বলা হয়েছে যে, এই ধরনের ভুয়া খবর প্রকাশের জন্য এই ওয়েবসাইটকে বিশ্বাস করা যাবে না।

এমনকি চীনের সুপ্রিম পিপলস কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট-এই বিষয়টি নিয়ে কোনও ঘটনার কথা উল্লেখ করা হয়নি।

অন্যদিকে, সিঙ্গাপুর সরকার ৩০ জানুয়ারি, ২০২০ সালেই নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ‘ab-tc.com’-এ প্রকাশিত খবরটিকে সম্পূর্ণভাবে ভুয়া বলে উড়িয়ে দেওয়া হয়েছে। সিঙ্গাপুর সরকারের তরফে আরও বলা হয়েছে যে, চীনে না গিয়েই সিঙ্গাপুরের পাঁচজন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত। এই ধরনের ওয়েবসাইটকে কখনই বিশ্বাস করা যায় না।

https://channelkhulna.tv/

স্বাস্থ আরও সংবাদ

ভারতে চিকিৎসকদের জন্য হাতে প্রেসক্রিপশন লেখার নতুন নিয়ম

৬৫ শতাংশ নারী পোশাককর্মীর গর্ভধারণ কিশোরী বয়সেই: আইসিডিডিআরবির গবেষণা

দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ দল ঢাকায়

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৩৮৬ জন, একজনের মৃত্যু

বাবা-মায়ের যে ভুলের কারণে শিশুর ঠান্ডা লাগে

আরও ৬ করোনা রোগী শনাক্ত, মৃত্যু নেই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।