সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২০ টাকার জন্য অটোরিকশা চালককে খুন | চ্যানেল খুলনা

২০ টাকার জন্য অটোরিকশা চালককে খুন

নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই মামলার একমাত্র আসামি মাহবুবকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চাটখিল থানা পুলিশ মাহবুবকে নোয়াখালীর কবিরহাট উপজেলার ভূইয়ার হাঁট এলাকা থেকে গ্রেফতার করেছে।

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম যুগান্তর প্রতিনিধিকে জানান, চাটখিল উপজেলা গেইট থেকে মাহবুব বৃহস্পতিবার সন্ধ্যায় অটোরিকশাটি ভাড়া করে প্রথমে নাজির কাচারি বাজারে নিয়ে যায়। সেখান থেকে তাকে ৮০ টাকার স্থলে ১০০ টাকা দিবে বলে ছোবহানপুর বাজারে নেয়ার জন্য বলে। কিন্তু রিকশা ড্রাইভার নুর আমিন বলে তাকে ১২০ টাকা দিতে হবে।

এ নিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে ধর্মপুরে নির্জন স্থানে গেলে মাহবুব রিকশাচালক নুর আমিনকে রিকশা থেকে নামিয়ে উপর্যুপরি ঘুষি মারতে থাকে। এতে নুর আমিন মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় মাহবুব তাকে সুপারি গাছের সঙ্গে গামছা দিয়ে বেঁধে রেখে মৃত্যু নিশ্চিত করে। এরপর মাহবুব অটোরিকশাটি নিজেই চালিয়ে চন্দ্রগঞ্জ দিয়ে নোয়াখালীর কবিরহাটে চলে যায়।

পুলিশ মাহবুবের স্বীকারোক্তি মোতাবেক অটোরিকশাটি ভূইয়ার হাট থেকে উদ্ধার করে। মঙ্গলবার সকালে মাহবুবকে আদালতে হাজির করলে মাহবুব ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন।

নিহত নুর আমিন চাটখিল পৌরসভার ছয়ানী টবগা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায় মাহবুবের বিরুদ্ধে চাটখিল থানায় গরু চুরিসহ একাধিক মামলা রয়েছে। মাহবুব দীর্ঘ দিন থেকে ফেনিতে বসবাস করে আসছে। ভূইয়ার হাটে তার এক বন্ধুর বাসায় সে মাঝে মাঝে আসা যাওয়া করতো।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।