সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২শ’ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার | চ্যানেল খুলনা

২শ’ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

গত চব্বিশ ঘন্টায় পৃথক অভিযান চালিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অভিযানে ছয় মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ২শ বোতল ফেনসিডিলসহ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম খালিশপুর থানাধীন ১৬নং রোডস্থ পিপলস পাঁচতলা কলোনীর মেইন গেইটের সামনে অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন দুই মাদক বিক্রেতা সাকিবুল হক তামিম (৩০) ও মোঃ ওহিদুজ্জামান ওরফে ওয়াহিদকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত তামিম হাউজিং এস্টেট এলাকার মৃত এনামুল হকের পুত্র এবং ওয়াহিদ বঙ্গবাসি এলাকার আব্দুল মালেকের পুত্র। এর আগে গ্রেফতারকৃত তামিমের বিরুদ্ধে চারটি ও ওয়াহিদের বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে। তারা দু’জনই পেশাদার মাদক বিক্রেতা।
পৃথক অভিযানে আরও চার মাদক বি্ক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলোঃ  লবনচরা বটতলা এলাকার মোঃ সেকেন্দার শেখের পুত্র মোঃ আল মামুন শেখ (৩৬), খালিশপুর এসও ক্রস রোডের বাসিন্দা মোঃ হান্নান শেখের পুত্র  মোঃ বাবু শেখ (২৮), দৌলতপুর দেয়ানা উত্তরপাড়ার সুলতান হাওলাদারের পুত্র মোঃ মনির হোসেন(২৪), আড়ংঘাটা কাওড়াপাড়া এলাকার মৃত জয়দেব দাসের পুত্র  সজল কুমার দাস(২৫)। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৪০ গ্রাম গাঁজা এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।