সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২ মার্চ জাতীয় ভোটার দিবস | চ্যানেল খুলনা

২ মার্চ জাতীয় ভোটার দিবস

চ্যানেল খুলনা ডেস্কঃ ভোটার হয়ে ভোট দেবো, দেশ গড়ায় অংশ নেবো’ শ্লোগান নিয়ে আগামী ২ মার্চ দেশে ভোটার দিবস-২০২০ পালিত হবে। খুলনায় দিবসটি জাকজমকভাবে পালনের উদ্দেশ্যে আজ (বৃহস্পতিবার) এক প্রস্তুস্তিমূলক সভা খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
দিবসটি পালনে র‌্যালি, আলোচনা সভা, পটগান, শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ, উদ্বুদ্ধকরণ সভা আয়োজনের সিদ্ধান্ত হয়।
ঐ দিন সকাল নয়টায় নগরীর শহিদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগর প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হবে। সেখানে ভোটার দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও পটগানের আয়োজন থাকবে। বিভাগীয় কমিশনার তাঁর বক্তৃতায় বলেন, নির্বাচনে ভোটার উপস্থিতি না বাড়ালে গণতন্ত্র ক্ষতিগ্রস্থ হয়। জনগণের অংশগ্রহণ ভালো হলে যে কোন নির্বাচন
সুষ্ঠু হতে বাধ্য। গণতান্ত্রিক নেতৃত্ব ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে উন্নয়নকে ত্বরান্বিত করতে তিনি যোগ্য সবাইকে ভোটার হওয়ার আহ্বান জানান। সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার হোসেন আলী খোন্দকার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুচ আলীসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।